Durga Puja 2026 Live Updates

পুজোর আবহে মিড ডে মিলেও চমক! গরম গরম চিকেন বিরিয়ানি পেয়ে খুশিতে ডগমগ পড়ুয়ারা

Published on:

Published on:

Chicken Biriyani in Mid Day Meal at Bantra Madhusudan Pal Chowdhury High School
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিলে (Mid Day Meal) মানেই শুধু ভাত, ডাল, সবজি নয়। পুজোর আবহে পড়ুয়াদের পাতে পড়ল গরম গরম চিকেন বিরিয়ানি। এদিন ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে (Bantra Madhusudan Pal Chowdhury High School) প্রায় ২৫০ জন ছাত্রকে এই খাবার খাওয়ানো হয়েছে। তাতে সকলের মুখে ফুটেছে হাসি।

মিড ডে মিলে চিকেন বিরিয়ানি | (Mid Day Meal)

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। পড়াশোনায় আর মন বসছে না কচিকাঁচাদের। তবে এর মাঝেও আজ খুশি খুশি স্কুলে গিয়েছিল সকলে। কারণ, আজ মিড ডে মিলের মেনুতে ছিল গরম গরম চিকেন বিরিয়ানি।

আরও পড়ুনঃ ঘরে বসেই সম্ভব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার KYC! কীভাবে করবেন জানুন

গত সেপ্টেম্বর মাসে মধ্য হাওড়ার এই স্কুলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারথি প্রকল্পে সাইকেল বিতরণের পর পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেয়েছিলেন তিনি। পরের দিন শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন মাছ ও রসগোল্লা।

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে অনুপ্রাণিত হয় ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুল কর্তৃপক্ষ। পুজোর মুখে ছাত্রছাত্রীদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর সিদ্ধান্ত নেয় তাঁরা।

জানা গিয়েছে, স্কুলের শিক্ষকরা নিজেরা চাঁদা দিয়ে বিরিয়ানি বানানোর ব্যবস্থা করেছিলেন। দুপুরে ছাত্রছাত্রীদের পাতে ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি পরিবেশন করা হয়। সানন্দে চেটেপুটে খেয়েছে তাঁরা।

Mid Day Meal

এই বিষয়ে প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, “স্কুল হল আর একটা পরিবার। সেখানে পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে ছাত্রছাত্রীরা। ভালো থাকবে। আমাদের লক্ষ্য হল বিদ্যালয়কে আনন্দমুখর করে তোলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগ আমাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে।“

বর্তমানে রাজ্যের বহু বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা ক্রমে কমে আসছে। পড়ুয়ার অভাবে ধুঁকছে বহু বিদ্যালয়। তবে মধ্য হাওড়ার এই স্কুলে একেবারে ব্যতিক্রমী ছবি। ভবিষ্যতে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কাছে আবেদনও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।