বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের (State Government) অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প। ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে ভাতা দিচ্ছে বিজেপি সরকার। আর সেই টাকায় উমার আরাধনায় মেতে উঠেছে অন্নপূর্ণারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে আসছে। অন্নপূর্ণার টাকায় হচ্ছে ধুর্পার মহিলা পরিচালিত পুজোও।
আনন্দে মেতে উঠেছে ধুর্পার মহিলা পরিচালিত পুজোর উদ্যোক্তারা | Annapurna Yojana
শহিদ মাতঙ্গিনী ব্লকের ধুর্পার মহিলা পরিচালিত পুজোর বাজেট বেড়েছে অন্নপূর্ণা যোজনা বাড়ায়। বাড়ি বাড়ি চাঁদা তোলা থেকে পুজোর সরঞ্জাম, প্যান্ডেল, ভোগের আয়োজন সবই নিজেদের হাতে করছে মহিলারা। চাঁদার পাশাপাশি নিজেদের অন্নপূর্ণা যোজনার টাকা থেকেও টাকা দিয়ে পুজোর কাজের জন্য দিচ্ছেন তারা।
তাদের কথায়, আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই পুজোর জোগাড় করা হত। বর্তমানে রাজ্য সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনার আওতায় ভাতার পরিমাণ বাড়ায় বেড়েছে পুজোর বাজেটও। ২০২৩ সালে প্রায় ৭০-৮০ জন মহিলা মিলে সরকারি প্রকল্পের ভাতার টাকায় এই পুজো শুরু করেন। বর্তমানে বেড়েছে ভাতা। বেড়েছে সদস্য সংখ্যাও। সবমিলিয়ে তাদের পুজো এবার হইহই করে কাটবে।
অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েই বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া মিনাখাঁর চাপালি এবং হিঙ্গলগঞ্জের দুলদুলি পূর্বপাড়ার মহিলারাও নিয়েছেন দুর্গাপুজোর উদ্যোগ। এই দুই গ্রামের সাধারণ মহিলারা নিজেদের এক মাসের অন্নপূর্ণা যোজনার ৩০০০ হাজার টাকা তুলে দিয়েছেন।

আরও পড়ুন: রাজ্যে পালাবদল হতেই নিয়োগে গতি! নভেম্বরের শেষে ফের পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারির ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। জুন মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। সেই টাকায় মা দুর্গার আরাধনার উদ্যোগ নিয়ে নজির গড়ছেন বাংলার মহিলারা।














