Durga Puja 2026 Live Updates

বড় ধাক্কা খেলেন গৌতম গম্ভীর! চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রিশভ পন্থ

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় টেস্ট দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারের নাম রিশভ পন্থ (Rishabh Pant)। এই তারকা উইকেটরক্ষক গত পাঁচ বছরে ভারতীয় দলকে (Indian Cricket Team) একার দমে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও প্রচুর উন্নতি করেছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড বিরুদ্ধে (New Zealand vs India) টেস্ট সিরিজের আগে তাকে নিয়ে খারাপ খবর পেলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে তারকা ভারতীয় উইকেটরক্ষক।

কিছুদিন আগেই গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন জম্বু ও কাশ্মীরের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইরানি ট্রফির ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন রিশভ। তিনি ব্যাট হাতে সাফল্য না পেলেও রঞ্জি চ্যাম্পিয়নদের হারিয়ে ট্রফি জিতেছিল অবশিষ্ট ভারত। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে মাত্র ১৮ রান করেছিলেন পন্থ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর নভেম্বর মাসের শেষে নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে এই সিরিজ ০-২ ফলে জিততে হবে ভারতকে। তার আগে সেই দেশের পরিবেশ ও পিচের সাথে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারকে ভারতীয় ‘এ’ দলের হয়ে সেই দেশে প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠানোর কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

আরও পড়ুন: ভেঙে গেল বিরাট কোহলির ১০ বছর পুরোনো রেকর্ড! ভারতের জার্সিতে এখন এই বিশেষ কীর্তির মালিক ঈশান

কিন্তু এখন জানা যাচ্ছে যে ভারতীয় ‘এ’ দলের হয়ে সেই ম্যাচগুলিতে নামা হচ্ছে না রিশভ পন্থের। ইরানি কাপের ম্যাচে পাওয়া বাম দিকের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। ফলে নিউজিল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রথম দুটি ম্যাচ নিশ্চিতভাবে খেলতে পারবেন না তারকা উইকেটরক্ষক। তার পরিবর্তে ভালো ফর্মে থাকা কুমার কুশাগ্রাকে ‘এ’ দলে নেওয়া হয়েছে। তবে তৃতীয় ম্যাচে পন্থের খেলার বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: শ্রেয়স আইয়ারদের ব্যর্থতায় ভেঙে গেল রোহিত শর্মার রেকর্ড! চিন্তা বাড়ছে সমর্থকদের

এর আগে ভারতকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচ জিতিয়েছেন পন্থ। হয়ে উঠেছেন দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। নিউজিল্যান্ড সফরেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এই সিরিজে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না পন্থ। এই সমস্যার সাথে এবার গৌতম গম্ভীর কিভাবে মানিয়ে নেন, তা জানার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।