Durga Puja 2026 Live Updates

রোহিত, ঈশান, সঞ্জুরা মিলে যা করেছিলেন তা একাই করে দেখালেন অভিষেক শর্মা! তৈরি হলো অনন্য রেকর্ড

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে আপাতত বিধ্বংসী ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এশিয়ান গেমসের ফাইনালে তার ব্যাটে ভর করে স্বর্ণপদক জিতেছিল ভারত। তারপর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজেও ধারাবাহিকভাবে রান করছেন তিনি। প্রথম দুই ম্যাচে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ অভিষেক তৃতীয় ম্যাচে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করে ভারতীয় দলের (Indian Cricket Team) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেই সঙ্গে গড়ে ফেলেছেন একটি অবিশ্বাস্য রেকর্ড।

ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের পাওয়ার প্লে চলাকালীন অর্থাৎ ১-৬ ওভারের মধ্যে সর্বাধিকবার ৫০ বা তার বেশি রান করার রেকর্ডটি দীর্ঘদিন ধরেই অভিষেক শর্মার দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজের তৃতীয় ম্যাচের পর তিনি মোট ৭ বার এই কাজটা করে দেখিয়েছেন। মধ্যে তার সবচেয়ে বেশি বিধ্বংসী ব্যাটিংয়ের রেকর্ডটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করা ইনিংসটি।

তার আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পাঁচজন অন্তত একবার করে এই ফরম্যাটে পাওয়ার প্লে-এর মধ্যে হাফসেঞ্চুরি সম্পূৰ্ণ করার কাজ করেছেন। তার মধ্যে কেবলমাত্র রোহিত শর্মা আর ঈশান কিষাণ এই কাজটি একের বেশি বার করেছেন। অভিষেককে বাদ দিলে বাকি ভারতীয় ক্রিকেটারদের মিলিয়ে মোট ৭ বার পাওয়ার প্লে-তেই অর্ধশতরান হওয়ার ঘটনাটি ঘটেছিল। আর সেখানে একাই অভিষেক তাদের সম্মিলিত রেকর্ড ছুঁয়ে ফেলেছেন।

আরও পড়ুন: বড় ধাক্কা খেলেন গৌতম গম্ভীর! চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রিশভ পন্থ

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাওয়ার প্লে-তে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকা:

১. অভিষেক শর্মা (৭ বার)
২. ঈশান কিষাণ ও রোহিত শর্মা (২ বার)
৩. সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল (১ বার)

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হারলেও ফর্মে ফিরলেন স্যামসন, ছুঁয়ে ফেললেন কোহলির বিরাট রেকর্ড

এছাড়া অভিষেক শর্মা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওই ম্যাচে হাফসেঞ্চুরি করে বলের হিসেবে দ্রুততম ভারতীয় হিসেবে ২,০০০ রান সম্পূর্ণ করার রেকর্ড গড়েছেন। ১,০২৪ বল খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এর আগে দ্রুততম ভারতীয় হিসেবে ১,০০০ রানের গণ্ডি সম্পূর্ণ করার রেকর্ডটিও গড়েছিলেন তিনি। ৫২৮ বল খেলে সেই রেকর্ড সম্পূর্ণ করেছেন তিনি।