Durga Puja 2026 Live Updates

‘স্বদেশি 5G ব্যবহার করে গ্রাহকরা গর্বিত হবেন’, জোরকদমে প্রস্তুতি BSNL-এর, সামনে এল বড় আপডেট

Published on:

Published on:

BSNL comes up with master plan for customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাঁরা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর 5G পরিষেবার জন্য অপেক্ষা করছেন তাঁদের জন্য একটি বড় সুখবর সামনে এসেছে। মূলত, BSNL 5G চালুর জন্য তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে। এক সরকারি আধিকারিকের মতে, BSNL (Bharat Sanchar Nigam Limited)-এর 4G নেটওয়ার্ক এখন প্রত্যাশা অনুযায়ী কাজ করছে এবং আগামী মাসগুলিতে এর কভারেজ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, সংস্থাটি 5G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য প্রস্তুত এবং ভবিষ্যতে গ্রাহকরা (Customers) দেশীয় 5G ব্যবহার করে গর্ববোধ করবেন।

BSNL 5G-র জোরকদমে প্রস্তুতি চলছে:

দ্রুত 5G-র দিকে এগিয়ে চলেছে BSNL: জানিয়ে রাখি যে, সম্প্রতি সমাপ্ত হওয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ BSNL-এর প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার বিবেক দুয়া জানিয়েছেন যে, টেলিকম সংস্থাটি বিভিন্ন গ্রাহক এবং নেটওয়ার্ক-লেভেল প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে দ্রুত পরবর্তী প্রজন্মের মোবাইল কানেক্টিভিটির দিকে এগিয়ে চলেছে। ANI-এর একটি রিপোর্ট অনুসারে, তিনি বলেছেন, ‘আমরা অবশ্যই 5G-র দিকে এগোচ্ছি। আমাদের 4G নেটওয়ার্ক এখন প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। আগামী মাসগুলিতে আমরা আমাদের 4G নেটওয়ার্কের পরিধি আরও সম্প্রসারিত করব।’

Detailed information for customers about BSNL 5G.

১ লক্ষেরও বেশি সাইটে 4G সক্রিয়: উল্লেখ্য যে, BSNL এক বছর আগে তার 4G নেটওয়ার্ক চালু করেছিল এবং এই পরিষেবাটি এখন প্রায় ১ লক্ষ সাইটে সক্রিয় রয়েছে। সংস্থাটি দেশজুড়ে তাদের 4G মোবাইল সিম বিক্রি করছে, যাতে যেখানেই তাদের পরিষেবা শুরু হয়, সেখানকার গ্রাহক হাই-স্পিড নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের আবহেই বড় পদক্ষেপ! মধ্যপ্রাচ্যের এই দেশে ১,০২,২১০ টন চাল পাঠাচ্ছে ভারত

TRAI-এর রিপোর্ট থেকেও লাভবান BSNL: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI-এর রিপোর্টগুলিতেও এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির উন্নতির বিষয়টি স্পষ্ট হয়েছে। রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে BSNL-এর গ্রাহক সংখ্যা বাড়ছে। যা একটি ভালো লক্ষণ। একটা সময় ছিল যখন গ্রাহকরা BSNL ছেড়ে বেসরকারি টেলিকম অপারেটরদের দিকে ঝুঁকছিলেন। কিন্তু, এখন আবারও গ্রাহকরা রাষ্ট্রায়ত্ত টেলিকম পরিষেবায় যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: বড় পদক্ষেপ রেলের! বন্দে ভারত স্লিপার ট্রেনে এবার ২৪ টি কোচ, থাকবে প্যান্ট্রি কারও

4G থেকে 5G-তে আপগ্রেড করা সহজ: জানিয়ে রাখি যে, BSNL-এর 4G নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ এর প্রযুক্তি দেশীয়। এই সুবিধার কারণে, যখনই BSNL 5G চালু হবে, তখন এই সরকারি সংস্থার নেটওয়ার্ক পরিবর্তন করা খুব সহজ হবে। বলা হচ্ছে যে, শুধুমাত্র সফটওয়্যার আপগ্রেড করেই নেটওয়ার্ক পরিবর্তন করা যাবে। অর্থাৎ হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হবে খুবই কম। তাই, BSNL 5G শীঘ্রই চালু হবে বলে অনুমান করা হচ্ছে। দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরগুলি থেকে এটি শুরু করা যেতে পারে।