Durga Puja 2026 Live Updates

গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA নিয়ে জোরালো দাবি! শুক্রে সুপ্রিম শুনানিতে নজর সরকারি কর্মীদের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে বকেয়া ডিএ মামলা (Dearness Allowance)। সুপ্রিম কোর্টে পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানির জন্য আগামী ২৭শে অক্টোবর দিনটি নির্ধারিত ছিল। তবে তা এগিয়ে এসেছে। আজ শুক্রবার মামলাটি Room No. 11, Sl. No.53 এ উঠবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে।

ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

এর আগের শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে বলে। সেই মতো সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে। তবে এখনও সেই বৈঠক হয়নি।

এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ জানায়, রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও পুরোপুরি বঞ্চিত পোষিতরা। আগামী শুনানিতে গ্রান্ট ইন এইড-দের বঞ্চনার কথা তুলে ধরা হবে বলে জানিয়েছিল সংগঠন। এই একই কথা জানিয়েছিল সরকারি কর্মীদের আরেক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও।

একদিকে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ পাননি। উল্লেখ্য, এই নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টেও। সেই সংক্রান্ত মামলার শুনানিতে সরকার তরফে জানানো হয়েছিল, পোষিতদের বকেয়া মেটাতে তারা ইচ্ছুক। তবে তাদের সময় চাই।

dearness allowance(350)

আরও পড়ুন: পুজোর আগেই মহুয়া মৈত্রকে বড় স্বস্তি সুপ্রিম কোর্টের, রাজ্যকে দিল বিশেষ নির্দেশ

অন্যদিকে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ-র অংশ মেটানো হলেও বেশ কিছু অভিযোগ রয়েছে। আজ এই দুটি গুরুত্বপর্ণ বিষয়ের নিষ্পত্তি হওয়ার দিকে জোর দিতে পারে সরকারি কর্মীরা। এদিন মামলা কোন মোড় নেয় সেদিকে তাকিয়ে সবপক্ষ।