Durga Puja 2026 Live Updates

CPM-এর বুকস্টলে হাইকোর্টের সবুজ সংকেত, ফের আদালতে রাজ্য সরকার

Published on:

Published on:

CPIM Book Stall Row Bengal Government Moves Division Bench
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর সময় বনগাঁ ও নৈহাটিতে বইয়ের স্টল বসাতে চেয়েছিল সিপিএম (CPIM Book Stall)। কিন্তু অভিযোগ, পুলিশের কাছ থেকে অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় বামেরা। বৃহস্পতিবার পঞ্চমীর দিন কলকাতা হাইকোর্ট বনগাঁয় সিপিএমের বুকস্টল বসানোর অনুমতি দেয়। কিন্তু সেই নির্দেশে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। শুক্রবার ষষ্ঠীর দিন এই মামলার শুনানি হওয়ার কথা।

Calcutta High Court: কী নিয়ে শুরু হল ঝামেলা?

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বনগাঁয় সিপিএমের বুকস্টল (CPIM Book Stall) বসানোর অনুমতি দেন। পুজোমণ্ডপের ১০০ মিটারের মধ্যে এই স্টল বসানো যাবে বলে জানায় আদালত। সেই সঙ্গে স্টল তৈরি করা বা চালানোর সময় যাতে কোনও আইনশৃঙ্খলার সমস্যা না হয়, তা দেখার জন্য পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়।

আদালতের (Calcutta High Court) নির্দেশ মেনে বুকস্টল (CPIM Book Stall) তৈরি হয়েছে কি না, সেই রিপোর্টও পুলিশ সুপারকে জমা দিতে বলা হয়েছিল। প্রথমে এই মামলার পরবর্তী শুনানির দিন ২৩ নভেম্বর ঠিক করা হয়।

কিন্তু এই নির্দেশ মানতে রাজি নয় রাজ্য। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে সরকার। জরুরি ভিত্তিতে মামলাটি শোনার অনুমতিও মিলেছে। শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

বনগাঁ ও নৈহাটিতে বুকস্টল (CPIM Book Stall) বসানোর অনুমতি না পাওয়ার পরই আদালতে যায় সিপিএম। বৃহস্পতিবার শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, একটি রাজনৈতিক দল বইয়ের স্টল বসাতে চাইলে আপত্তি কোথায়? সেখানে বড় কোনও পুজো হচ্ছে কি না, অন্য কেউ স্টল বসিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। অন্যরা অনুমতি পেলে সিপিএম কেন পাবে না, তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি।

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, সিপিএম যে জায়গায় বুকস্টল (CPIM Book Stall) বসাতে চাইছে, সেটি পূর্ত দফতরের অধীনে। তাই সেখানে অস্থায়ী কোনও কাঠামো তৈরি করতে হলে ওই দফতরের অনুমতি দরকার। রাজ্যের দাবি, সিপিএম পূর্ত দফতরের কাছে আবেদন না করে মহকুমাশাসকের কাছে অনুমতি চেয়েছিল।

CPIM book stall

আরও পড়ুনঃ ১৮ বছর হলেই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, SSR নিয়ে বড় ঘোষণা কমিশনের

এবার শুক্রবার ডিভিশন বেঞ্চে এই মামলার (CPIM Book Stall) শুনানি হবে। সেখান থেকে কী নির্দেশ (Calcutta High Court) আসে, সেদিকেই নজর রয়েছে।