Durga Puja 2026 Live Updates

তরতরিয়ে বাড়ছে গ্যাসের দাম! ষষ্ঠীতে কলকাতায় কত টাকায় মিলছে সিলিন্ডার

Published on:

Published on:

LPG Cylinder prices cause fresh concern ahead of the festive season
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

পুজোর মুখে গ্যাসের দামে ফের চিন্তা‌ (LPG Cylinder)

উৎসবের আবহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। টানা দুমাস গ্যাস সিলিন্ডারের দামের স্বস্তি পেল না মধ্যবিত্তরা। তার ওপর এই পুজোর মরশুমে সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ জনগণে।

LPG Cylinder prices cause fresh concern ahead of the festive season

আরও পড়ুন: সোনার বাজারে বড় পরিবর্তন, দেবীপক্ষে কত হল ১০ গ্রাম সোনার দাম?

শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর কিছুটা কমেছিল। তবে অক্টোবর মাস করতে না করতে ফের ঊর্ধ্বগামী এই গ্যাস সিলিন্ডারের দাম। আজকের প্রতিবেদনা রইল অক্টোবর মাসে কলকাতা সহ চার মেট্রো শহরে বাণিজ্যিক ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

১৬ অক্টোবর, শুক্রবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা।দিল্লিতে গৃহস্থালির গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে গৃহস্থালির গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা। চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা (LPG Cylinder)।