Durga Puja 2026 Live Updates

পুজোর রাতে বাড়ি ফেরার চিন্তা দূর, যাত্রীদের জন্য স্পেশাল ট্রেন! কখন চলবে, দেখে নিন তালিকা

Published on:

Published on:

Indian Railways special trains will run at night during the Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিত যাতায়াত ব্যবস্থা সুবিধা করতে এবার পুজোর সময় হাওড়া ডিভিশন ১২ টি অতিরিক্ত ই এম ইউ স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। সপ্তমীর রাত থেকে দশমী পর্যন্ত চলবে এই ট্রেনগুলি। দেখে নিন এই ট্রেনগুলি সময়সূচী (Indian Railways)।

পুজোয় রাতে চলবে স্পেশাল ট্রেন, দেখে নিন সময়সূচি (Indian Railways)

হাওড়া থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে বর্ধমান পৌঁছবে ভোর ৩টে ১০ মিনিটে। বর্ধমান থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে। হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছেড়ে বর্ধমান পৌঁছবে ভোর ৩টে ২০ মিনিটে। বর্ধমান থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে।হাওড়া থেকে রাত ১টায় ছেড়ে ব্যান্ডেল পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে। ব্যান্ডেল থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে।

Indian Railways special trains will run at night during the Puja

আরও পড়ুন: তরতরিয়ে বাড়ছে গ্যাসের দাম! ষষ্ঠীতে কলকাতায় কত টাকায় মিলছে সিলিন্ডার

শেওড়াফুলি থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে। তারকেশ্বর থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।ব্যান্ডেল থেকে রাত ১২টা ৪৫ মিনিটে ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ১টা ৮ মিনিটে। নৈহাটি থেকে রাত ১টা ২০ মিনিটে ছেড়ে ব্যান্ডেল পৌঁছবে রাত ১টা ৪৫ মিনিটে।

হাওড়া থেকে রাত ১২টা ১৫ মিনিটে ছেড়ে চণ্ডনপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে। চণ্ডনপুর থেকে রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।৩৫০১ হাওড়া–বর্ধমান এমইএমইউ (MEMU) লোকাল রাত ১টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনের পাশাপাশি মগরা, পান্ডুয়া, বয়নচি ও মেমারিতেও থামবে।

৩৭৭৩১ ব্যান্ডেল–মেমারি ইএমইউ (EMU) লোকালকে বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ট্রেনটি রাত ১০টা ২৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। একই সময়ে ৩৭৭৩২ মেমারি–হাওড়া ইএমইউ (EMU) লোকাল মেমারির পরিবর্তে বর্ধমান থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে এবং রাত ১২টা ১০ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে (Indian Railways)।