Durga Puja 2026 Live Updates

২৭ অক্টোবর DA মামলার পরবর্তী শুনানি, পুজোর পর মহার্ঘ ভাতার জট খোলার অপেক্ষায় সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলা এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠে শুনানির জন্য (Dearness Allowance)। তবে এদিন মামলার বিস্তারিত শুনানি হয়নি। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিন মামলাটি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে ওঠে।

ডিএ মামলার শুনানি পুজোর পর | Dearness Allowance

১৯ অগাস্ট মামলার শেষ শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে বলে। সেই মতো সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। ১২ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হলেও শেষমুহূর্তে তা বাতিল হয়ে যায়।

এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলাকারী মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ জানায়, রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বকেয়া দেওয়ার কাজ শুরু হলেও পুরোপুরি বঞ্চিত পোষিতরা। আগামী শুনানিতে গ্রান্ট ইন এইড-দের বঞ্চনার কথা তুলে ধরা হবে বলে জানিয়েছিল সংগঠন। এই একই কথা জানিয়েছিল সরকারি কর্মীদের আরেক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও।

আরও পড়ুন: সেরার সেরা সন্তোষ মিত্র স্কোয়ার! বিজেপি সরকারের প্রথম দেবী দুর্গা সম্মান পেল আর কোন কোন পুজো?

একদিকে গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া ডিএ পাননি। উল্লেখ্য, এই নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টেও। সেই সংক্রান্ত মামলার শুনানিতে সরকার তরফে জানানো হয়েছিল, পোষিতদের বকেয়া মেটাতে তারা ইচ্ছুক। তবে তাদের সময় চাই।

Dearness Allowance(270)

গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা বকেয়া ডিএ-র পাশাপাশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে কিছু অভিযোগ আছে। পুজোর পর আগামী ২৭ অক্টোবর মামলাটি শুনানির জন্য উঠলে এই দুই বিষয় নিয়ে জট খোলার সম্ভাবনা রয়েছে।