Durga Puja 2026 Live Updates

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের সহজ উপায়! কীভাবে করবেন জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকা ভীষণ জরুরি। এটি না থাকলে বহু ভেরিফিকেশনের কাজ আটকে যেতে পারে। সেই কারণে ফোন নম্বর বদলালে সঙ্গে সঙ্গে তা আধার কার্ডে আপডেট করে নেওয়া উচিত। বাড়ি বসে কীভাবে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট (Aadhaar Card Mobile Number Update) করতে হয় জেনে নিন।

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের পদ্ধতি | (Aadhaar Card)

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেটের কথা শুনলেই অনেকে ভাবেন, আধার সেবা কেন্দ্রে যেতে হবে। যদিও UIDAI -এর নতুন আধার অ্যাপে মোবাইল নম্বর আপডেটের অপশন রয়েছে। এর মাধ্যমে আধারের সঙ্গে লিঙ্ক করা পুরনো মোবাইল নম্বর সহজেই বদলানো সম্ভব।

আরও পড়ুনঃ হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্ট! জামিন চেয়ে এবার শীর্ষ আদালতে সুজিত বসু

আধার অ্যাপ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর আপডেট করতে হলে প্রথমে নিজের ফোনে আধার অ্যাপ খুলতে হবে। সেখান থেকে সার্ভিসেস বিভাগে যেতে হবে। এরপর মোবাইল নম্বর আপডেট অপশনটি বেছে নিতে হবে। এরপর কন্টিনিউ টু আপডেট মোবাইল নম্বরে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে আধার কার্ডের সঙ্গে যে নতুন মোবাইল নম্বর যুক্ত করতে চান, সেটা দিতে হবে। এরপর স্ক্রিনে দেখানো নির্দেশিকা অনুযায়ী ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অ্যাপে চাওয়া প্রয়োজনীয় অথেনটিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে মোবাইল নম্বর আপডেটের অনুরোধ জমা করতে হবে।

Aadhaar Card

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে হলে ৭৫ টাকা ফি দিতে হয়। সেই ফি জমা করে আধার কার্ডের মোবাইল নম্বর আপডেটের অনুরোধ জমা দেওয়ার পর নতুন নম্বর আপডেট হতে ১০ থেকে ১৫ দিন মতো সময় লাগতে পারে। আবেদনকারীরা চাইলে এই অ্যাপের মাধ্যমেই আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করতে হলে আগে একটু ছোটাছুটি করতে হত। তবে এখন বাড়ি বসে সহজেই এই কাজ করা সম্ভব। আপনারও যদি আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করতে হয়, তাহলে সহজেই এভাবে করে ফেলতে পারেন।