বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যে চর্চা বাড়ছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্প নিয়ে। গত মাসে এই প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা টাকা পেয়েছেন। সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা করে ক্রেডিট হতে শুরু করে। এবার পুজোর মাস। আজ ষষ্ঠী। এখনও এই মাসে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (State Government Scheme) টাকা না আসায় চিন্তায় উপভোক্তারা।
পুজোর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা? Annapurna Yojana
প্রায় প্রতি মাসেই ১৫ তারিখের পর অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে এর আগে। অক্টোবর মাসে দুর্গাপুজো রয়েছে। আজ ১৭ তারিখ ষষ্ঠী। পুজোর মাসেও তৃতীয় সপ্তাহেই ঢুকবে ভাতার টাকা? এই প্রশ্ন অনেকের মনে। জানিয়ে রাখি, এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে প্রশাসন তরফে কিছু বলা হয়নি। কোন তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে এই বিষয়ে কিছু জানায়নি সরকার। তবে আশা করা হচ্ছে, পুজোর মধ্যেই প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন যে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মনে করা হচ্ছে, এই মাসের ১৭ তারিখের মধ্যে অর্থাৎ গতকালের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা। যদিও সবটাই সূত্রের খবর।

আরও পড়ুন: ২৭ অক্টোবর DA মামলার পরবর্তী শুনানি, পুজোর পর মহার্ঘ ভাতার জট খোলার অপেক্ষায় সরকারি কর্মীরা
আপডেট দিয়েছিলেন মন্ত্রী মালতী রাভা রায়
এখনও সরকার তরফে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি। পুজোর মাসে অন্নপূর্ণার টাকার বিষয়ে সম্প্রতি মন্ত্রী মালতী রাভা রায় বলেছিলেন, ধরেই নিন এরপরে তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে। দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে মিলবে ওই টাকা। এবার সরকার দুর্গাপুজোর মাসে ঠিক কবে অন্নপূর্ণা যোজনার টাকা দেয় সেই অপেক্ষায় মহিলারা।














