Durga Puja 2026 Live Updates

জোড়া সেঞ্চুরি করার পরেও সুযোগ দিলো না BCCI! ভারতীয় দলে এই তারকার কেরিয়ার শেষ করলেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নিউজিল্যান্ড বিরুদ্ধে (New Zealand vs India) পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ওই সিরিজের পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজকেও অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। তাই টেস্ট দলের তারকাদের তরতাজা রাখতে প্রথম তিনটি ওডিআই ও পরের দুটি ওডিআই ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। কিন্তু তার একটিতেও জায়গা হলো না তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)।

গত চার-পাঁচ বছর ধরে ভারতীয় ক্রিকেটের মুলস্রোতে ভাসছেন জয়সওয়াল। কিন্তু টেস্ট ছাড়া অন্য কোনও ফরম্যাটে এখনও নিয়মিত হয়ে উঠতে পারেননি তিনি। ওডিআই ফরম্যাটে তিনি এখনও অবধি মাত্র ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন। তার মধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্থানের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র তারকাদের উপস্থিতির কারণে নিয়মিত হয়ে উঠতে পারেননি দলে।

প্রথম একাদশে জায়গা না পেলেও গত কয়েক সিরিজে ভারতীয় দলের ওডিআই স্কোয়াডে নিয়মিত জায়গা পাচ্ছিলেন যশস্বী। কিন্তু নিউজিল্যান্ড সফরে তাকে ছেঁটে ফেলে বিশ্বকাপের আগে ভারতের সম্ভাব্য স্কোয়াড নিয়ে যেন বড় বার্তা দিতে চাইলো বিসিসিআই। সম্ভবত রুতুরাজ গায়কোয়াডকে বিশ্বকাপের দলের ব্যাক-আপ ওপেনার হিসেবে দেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যিনি প্রয়োজনে ৪ নম্বরেও ব্যাটিং করতে পারবেন।

আরও পড়ুন: কোহলি, বুমরাকে টপকে শীর্ষে শুভমান গিল! আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই এই রেকর্ড

নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড:

ব্যাটার :- শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়
উইকেট-রক্ষক :- লোকেশ রাহুল, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার

আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?

নিউজিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড:

ব্যাটার :- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়
উইকেট-রক্ষক :- কুমার কুশাগ্র, ঈশান কিষাণ
অলরাউন্ডার :- নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর
বোলার :- অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব, আকিব নবী, গুরনূর ব্রার