Durga Puja 2026 Live Updates

Airtel-এর গ্রাহকদের জন্য সুসংবাদ! কল করার জন্য হবে কম খরচ, লঞ্চ হল বিনা ইন্টারনেটের ৩ টি প্ল্যান

Published on:

Published on:

Good news for Airtel customers! Three low-cost recharge plans have been launched.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এয়ারটেলের (Airtel) গ্রাহকদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। মূলত, এই টেলিকম সংস্থা এবার ৩ টি নতুন প্রিপেইড প্ল্যান (Recharge Plan) চালু করেছে। এমতাবস্থায়, আপনিও যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীর ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না। ওই ব্যবহারকারীরা শুধুমাত্র ফোনে কথা বলেন বা জরুরি মেসেজ পাঠানোর মাধ্যমেই কাজ সারেন। দীর্ঘদিন ধরে ওই গ্রাহকরা ডেটা প্যাক-যুক্ত রিচার্জ করতে বাধ্য হতেন। এবার, এয়ারটেলের নতুন প্ল্যানগুলি তাঁদের জন্য উপকারী হতে পারে। এই রিচার্জ প্যাকগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলিতে মোবাইল ডেটা অন্তর্ভুক্ত নেই। গ্রাহকরা এখন ইন্টারনেট ছাড়াই আনলিমিটেড কলিং (Unlimited Calling) উপভোগ করতে পারবেন।

Airtel-এর গ্রাহকদের জন্য সুসংবাদ!

জানিয়ে রাখি যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে আগামী ২১ অক্টোবরের মধ্যে এই ধরনের রিচার্জ প্ল্যান চালু করতে বলেছিল। এমতাবস্থায়, এয়ারটেল ২১ অক্টোবরের নির্ধারিত সময়সীমার আগেই এই প্ল্যানগুলি চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে এয়ারটেল এই নতুন নিয়মটি মেনে চলা প্রথম টেলিকম সংস্থা হয়ে উঠেছে। সংস্থাটি তার গ্রাহকদের জন্য ১৮৫ টাকা, ২০৩ টাকা এবং ২০৬ টাকার ৩ টি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে।

Good news for Airtel customers! Three low-cost recharge plans have been launched.

TRAI-কে কেন নিয়ম পরিবর্তন করতে হল: এই নতুন রিচার্জ প্ল্যানগুলি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI-এর নতুন নিয়মাবলির অধীনে চালু করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর, TRAI ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (ত্রয়োদশ সংশোধনী) রেগুলেশনস, ২০২৬’ বিজ্ঞপ্তি জারি করে। নিয়ন্ত্রক সংস্থাটি দেখেছে যে, যেসব গ্রাহক প্রধানত কল করা এবং SMS-এর জন্য তাঁদের মোবাইল ফোন ব্যবহার করেন সেই গ্রাহকদের জন্য স্বল্পমূল্যের রিচার্জের বিকল্প সীমিত রয়েছে। TRAI এই অভিযোগও পেয়েছে যে, শুধু কল করার প্ল্যানগুলি সহজে পাওয়া যাচ্ছিল না। এর প্রধান কারণ ছিল রিচার্জ প্ল্যাটফর্মগুলিতে উচ্চমূল্যের ডেটা প্যাকগুলিকে অগ্রাধিকার দেওয়া।

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে এক ইভেন্টে জোড়া সাফল্য ভারতের! হুইলচেয়ারে বসেই বাজিমাত মোনা-অবনীর

এয়ারটেলের ৩ টি নতুন প্রিপেইড প্ল্যান: উল্লেখ্য যে, এই ৩ টি এয়ারটেল প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ভিন্ন। যা গ্রাহকদের তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যানটি বেছে নেওয়ার সুযোগ করে দেয়। প্রথম রিচার্জটির মূল্য ১৮৫ টাকা এবং এর ভ্যালিডিটি ২৮ দিন। দ্বিতীয় রিচার্জটির মূল্য ২০৩ টাকা, যার ভ্যালিডিটি ৩০ দিন। তৃতীয় এবং শেষ রিচার্জটি হল ২০৬ টাকার প্ল্যান। যার ভ্যালিডিটি পুরো এক মাস। ২০৬ টাকার প্ল্যানটির বিশেষত্ব হল, গ্রাহকরা প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে রিচার্জ করতে পারবেন। এর ফলে প্রতি মাসে রিচার্জের তারিখ পরিবর্তন করার সমস্যাটি দূর হবে।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! ইথানল উৎপাদনে বন্ধ চিনির ব্যবহার

কলিংয়ের পাশাপাশি মিলবে একাধিক অতিরিক্ত সুবিধাও: এই ৩ টি প্যাকের সুবিধার বিষয়ে বলতে গেলে জানাতে হয়, প্রতিটি প্যাকে রয়েছে আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল করার সুযোগ। এছাড়াও, গ্রাহকরা ৩ টি প্ল্যানের সঙ্গেই ৩০০টি SMS পাবেন। কলিং এবং SMS ছাড়াও, সংস্থাটি গ্রাহকদের একটি বিশেষ সুবিধাও দিচ্ছে। যে গ্রাহকরা এই প্যাকগুলি রিচার্জ করবেন, তাঁরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ‘হ্যালোটিউনস’ পাবেন। প্রিপেইড গ্রাহকরা এয়ারটেল অ্যাপ বা সংস্থার ওয়েবসাইট থেকে সহজেই এই প্যাকগুলি বেছে নিতে পারেন। এছাড়াও, গ্রাহকদের মতামতের ওপর নির্ভর করে এয়ারটেল ভবিষ্যতে আরও বেশি ভ্যালিডিটির প্যাক চালু করতে পারে।