বাংলা হান্ট ডেস্কঃ পুজোর সময় বেপরোয়া যান চলাচল (Traffic) অনেকটা বেড়ে যায়। সেটা আটকাতে এবার রাস্তায় নামলেন রাজ্যের শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র (Moumita Biswas Misra)। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে সপ্তমীতে ট্রাফিক সামলাতে দেখা যায় তাঁকে।
পুজোর সময় ট্রাফিক সামলালেন রাজ্যের মন্ত্রী | (Moumita Biswas Misra)
সপ্তমীর দুপুর থেকে রাত অবধি বর্ধমানের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে নজর দিয়েছিলেন মৌমিতা। কখনও হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে তাঁদের হেলমেট পরার নির্দেশ দেন, কখনও আবার মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে চালক এবং আরোহীদের পুলিশের হাতে তুলে দেন তিনি।
আরও পড়ুনঃ কলেজে পড়ার জন্য বছরে ২০ হাজার টাকা পর্যন্ত দেবে কেন্দ্র, কারা পাবেন এই স্কলারশিপ?
সপ্তমীর দুপুর থেকে রাত অবধি ঠায় রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলেছেন রাজ্যের শিল্প দফতরের প্রতিমন্ত্রী। কখনও তাঁকে শাড়িতে দেখা গেল, কখনও আবার দেখা গেল কুর্তিতে। পুলিশের পাশাপাশি তিনিও সবটা নজরদারি করেন।
হেলমেটহীন বাইক আরোহীদের দেখলেই বাইক থামিয়ে মৌমিতা তাঁদের প্রশ্ন করেন, মাথায় হেলমেট নেই কেন? যদি কিছু একটা হয়ে যায়, তাহলে কী হবে? তাঁদের হেলমেট পরার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী বলেন, এই নিয়ম অমান্য করলে জরিমানার মুখে পড়তে হবে।

পাশাপাশি মদ্যপান করে চারচাকা চালানোর অভিযোগ ঘিরেও কড়া পদক্ষেপ নেন রাজ্যের শিল্প দফতরের প্রতিমন্ত্রী। এই অভিযোগে বেশ কয়েকজন চালক ও আরোহীকে থানায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি। স্পষ্ট বলেন, মদ-গাঁজা বন্ধ করতে হবে।
শুধু দফতরে বসে নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ নেই রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পুজোর সময় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল তাঁকে। উৎসবের মাঝে বেপরোয়া যান চলাচলে লাগাম টানতে সোজা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়লেন তিনি। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাইক ও গাড়ি চালকদের সতর্ক করলেন মৌমিতা।














