Durga Puja 2026 Live Updates

নবমীর আনন্দে বাগড়া দেবে না তো বৃষ্টি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ মহানবমী। কলকাতার রাস্তায় এখনও ঠাকুর দেখার ঢল। তাই আজ ঠাকুর দেখতে বেরোনোর আগে কলকাতার আবহাওয়া কি রকম থাকবে জেনে নিন। সপ্তমীর সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল। তবে তার পর থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার রয়েছে। তাই মঙ্গলবার নবমীর দিনও বৃষ্টি হবে কিনা সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিসের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার নবমীর দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই আবহাওয়া মূলত শুকনো থাকবে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রোদও উঠবে ভালোই। মাঝে মাঝে আকাশে মেঘ দেখা গেলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে বৃষ্টি না হলেও গরমে অস্বস্তি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশের বেশি হতে পারে। তাই দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হবে। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

মঙ্গলবার নবমীর দিন কলকাতাতেও (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা খুব কম। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রোদ উঠলেও গরম ও ঘামের অস্বস্তি থাকবে। তবে বৃষ্টির আশঙ্কা কম থাকায় ঠাকুর দেখতে বেরোনোর পথে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা নেই। তাই নবমীর দিন কলকাতায় প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করতে পারেন।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

মঙ্গলবার উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশিরভাগ জেলাতেও আবহাওয়া শুকনো থাকবে। তবে বিকেলের দিকে উপরের পাঁচটি জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা কম। ফলে বেশিরভাগ জায়গায় বৃষ্টির বাধা ছাড়াই পুজো কাটাতে পারবেন মানুষ।

Weather takes a turn before mahalaya

আরও পড়ুনঃ PF-এর টাকা তোলার নিয়মে বদল, চিকিৎসা থেকে বিয়ে, কতবার টাকা তুলতে পারবেন?

অর্থাৎ বলা যায়, আজ নবমীর দিন দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে গরমে অস্বস্তি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিকেলে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।