বাংলা হান্ট ডেস্কঃ পুরুলিয়া থেকে কলকাতা (Purulia-Kolkata Bus) যাতায়াত এবার আরও সহজ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তথা এসবিএসটিসির নাইট বাস পরিষেবা (Night Bus Service) শুরু হয়ে গেল। রাত্রিকালীন এই সরকারি বাস পুরুলিয়া থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে কলকাতা পৌঁছয়। পুরুলিয়া-কলকাতা নাইট বাসের রুট ও টাইমটেবিল জেনে নিন।
পুরুলিয়া-কলকাতা বাসের রুট ও টাইমটেবিল | (Purulia-Kolkata Bus)
জানা গিয়েছে, রাত ৯:৩০ মিনিট নাগাদ বাসটি পুরুলিয়া থেকে ছাড়ে। এরপর লধুরকা, লক্ষ্মণপুর, লালপুর, হুড়া, বিশপুরিয়া, কমলপুর, খড়বনা, ছাতনা হয়ে বাঁকুড়া পৌঁছয়। রাত ১১:৪০ মিনিটে বাঁকুড়ার ডাঙা মোড় থেকে বাসটি ছেড়ে ধলডাঙা, ওন্দা ও রামসাগর হয়ে রাত ১২:৫০ মিনিটে বিষ্ণুপুর বাইপাসে পৌঁছয়। এরপর জয়পুর, কোতুলপুর, বেঙ্গাই হয়ে রাত ২:৩০ মিনিট নাগাদ আরামবাগ পৌঁছয়। সেখান থেকে মায়াপুর, সোদপুর, চাঁপাডাঙা, শিয়াখালা, চণ্ডীতলা, ডানকুনি হয়ে সাঁতরাগাছি দিয়ে কলকাতা পৌঁছয়।
আরও পড়ুনঃ বেপরোয়া যান চলাচল রুখতে রাস্তায় নামলেন মন্ত্রী! পুজোর সময় দিনভর ট্রাফিক সামলালেন মৌমিতা
অন্যদিকে কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে পুরুলিয়াগামী বাস রাত ৯:৩০ মিনিটে ছাড়ে। রাত ১:৩০ মিনিটে আরামবাগ ও ৩:০৫ মিনিটে বিষ্ণুপুর বাইপাসে পৌঁছয়। এরপর ভোর ৪:০৫ মিনিটে বাঁকুড়ার ডাঙা মোড়ে পৌঁছে সকাল ৬টা নাগাদ পুরুলিয়া পৌঁছনোর কথা।
পুরুলিয়া-কলকাতা নাইট বাসের টিকিট বুকিং SBSTC অ্যাপের মাধ্যমে অনলাইনে বা সংস্থার সরকারি কাউন্টার থেকে করা যায় বলে জানা গিয়েছে। যোগাযোগের নম্বর হল ৭৬৯৯৯৯৩৯৩২। তবে সফরের আগে বাসের রুট, টাইমটেবিল ও টিকিটের প্রাপ্যতা সরকারি সূত্রে যাচাই করে নেওয়া উচিত।

পুরুলিয়া থেকে কলকাতা যাতায়াত করেন বহু মানুষ। এবার তাঁদের সুবিধার্থে নাইট বাস পরিষেবা শুরু হল। একটি বাসে চেপেই এবার পুরুলিয়া থেকে সোজা কলকাতা আসা যাবে। বিশেষত পুজোর মরশুমে এই রাত্রিকালীন বাস পরিষেবা সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।














