বাংলা হান্ট ডেস্ক: উৎসবের আবহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। টানা দুমাস গ্যাস সিলিন্ডারের দামের স্বস্তি পেল না মধ্যবিত্তরা। তার ওপর এই পুজোর মরশুমে সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ জনগণে।
ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম কত হল (LPG Cylinder)
পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
দিল্লির মতো মেট্রো শহরে ১৪.২ কেজির একটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৪২ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসের তুলনায় ৬২.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,৮১০ টাকা।

আরও পড়ুন: পুজোর রাতে বাড়ি ফিরতে চিন্তা নেই, বারুইপুর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন
মঙ্গলবার, ২০ অক্টোবর দেশের মেট্রো শহরগুলিতে একদিকে যেমন অপরিবর্তিত রয়েছে গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম। তেমনিই, গতকালের মতোই একই দরে বিকোচ্ছে বাণিজ্যিক সিলিন্ডারও।
দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৮১০ টাকা। বেঙ্গালুরুতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪.৫০ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৮৯৮ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৯৫৪ টাকা।
মুম্বইতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৪১.৫০ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৭৬৪.৫০ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ₹৯৫৭.৫০ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৯৮৩ টাকা। বেঙ্গালুরুতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪.৫০ টাকা, ১৯ কেজি সিলিন্ডারের দাম ২,৮৯৮ টাকা (LPG Cylinder)।














