Durga Puja 2026 Live Updates

ব্যাট হাতে অনবদ্য ছন্দে, তাও এই তারকাকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর! কবে চোখ খুলবে BCCI-এর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ভারতীয় দলের (Indian Cricket Team) দায়িত্বে থাকা প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সমর্থকদের সাফল্য উপহার দিয়ে চলেছেন। কিন্তু তাও তাকে নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় দলের একটা বড় অংশের সমর্থকরা। অনেকেই তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ তোলেন। নিজের পছন্দের তালিকায় না থাকলে তিনি যোগ্য ক্রিকেটারদেরও সুযোগ দেন না। আর সেই তালিকায় নবতম সংযোজন রজত পতিদার (Rajat Patidar)।

আইপিএলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার পরে রজত পতিদারকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল বিসিসিআই। আর তিনি নেতৃত্বের দায়িত্বে এসেই অসম্ভবসম কাজকে সম্ভব করে দেখান। তার নেতৃত্বে পরপর দুইবার আইপিএল জয় করে আরসিবি। নিজে সামনে থেকে ব্যাট হাতে অনবদ্য প্রদর্শন করে দলকে নেতৃত্ব দেন।

শেষ আইপিএলে অধিনায়ক রজত পতিদার ব্যাট হাতে বেশ কিছু ম্যাচ নিজের দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ৪১-এর বেশি গড়ের পাশাপাশি ১৯২.৭ স্ট্রাইক রেট সহ গোটা টুর্নামেন্টে ব্যাটিং করেছেন তিনি। তার নামের পাশে ছিল ৫০১ রান। কিন্তু তারপরেও ভারতীয় টি-টোয়েন্টি দলে তার সুযোগ হয়নি।

আরও পড়ুন: জোড়া সেঞ্চুরি করার পরেও সুযোগ দিলো না BCCI! ভারতীয় দলে এই তারকার কেরিয়ার শেষ করলেন গম্ভীর

শুধু ক্ষুদ্রতম ফরম্যাটেই নয়, ভারতীয় ‘এ’ দলের হয়ে ৫০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজেও প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন তিনি। তারপর চলতি রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে পন্ডিচেরীর বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। সব ফরম্যাটেই তিনি সাবলীল ছন্দে ব্যাট করছেন।

আরও পড়ুন: দুই ফরম্যাট, সামনে এক অনন্য রেকর্ড! কোহলি ও বুমরার সামনে সুযোগ নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস লেখার

কিন্তু তা সত্ত্বেও আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে কোনও ফরম্যাটের পরিকল্পনাতেই নেই আরসিবি অধিনায়ক। তবে আগেও এক সাক্ষাৎকারে রজত বলেছিলেন যে তিনি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে না ভেবে নিজের কাজটা ব্যাট হাতে করে যেতে চান। আর আপাতত তিনি নিজের কাজটা বেশ সাফল্যের সাথেই করছেন।