Durga Puja 2026 Live Updates

পুজোয় স্পেশ্যাল পরিষেবা, দশমীতে কোন রুটে কখন চলবে মেট্রো?

Published on:

Published on:

Kolkata Metro timings during durga puja
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজ শেষ দিন। পুজোর কটা দিন দর্শনার্থীদের ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর জন্য আলাদা আলাদা সময়সূচী ঘোষণা করা হয়েছিল। আজ দশমীতে কোন রুটে কখন মিলবে মেট্রো পরিষেবা?

দশমীতে ব্লু লাইনে কখন মেট্রো (Kolkata Metro)?

পুজোর অন্য দিনগুলির তুলনায় দশমীতে মেট্রো পরিষেবা কমবে। ২১ অক্টোবর দশমীর দিন দুপুর ১ টা থেকে রাত ১০ টা ৩০ পর্যন্ত ব্লু লাইনে চলবে মোট ১৪০টি মেট্রো। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। এদিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে দুপুর ১ টা নাগাদ প্রথম ট্রেন ছাড়বে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে দুপুর ১ টা ৫ নাগাদ ছাড়বে প্রথম ট্রেন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যেও প্রথম ট্রেন চলবে ১ টা ৫ এ। রাত ১০ টা ৩০ এ শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের উদ্দেশ্যে ছাড়বে শেষ ট্রেন।

Kolkata Metro service on Durga Puja 2026 dashami

গ্রিন লাইনে পরিষেবা কখন: গ্রিন লাইনে এদিন পরিষেবা চলবে দুপুর ১ টা ৩০ থেকে রাত ১০ টা ৩০ পর্যন্ত। মোট ৭৪ টি ট্রেন চলবে এদিন। ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১ টা ৩০ এ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১ টা ৩২ এ। দুই প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০ টা ৩০ এ।

 আরও পড়ুন : ইছামতীতে ঐতিহ্যবাহী বিসর্জন ঘিরে দর্শনার্থীদের ঢল, আঁটোসাঁটো নিরাপত্তা টাকিতে

ইয়েলো লাইনে কখন: দশমীতে ইয়েলো লাইনে চলবে মোট ৬২ টি পরিষেবা (Kolkata Metro)। বিকেল ৩ টে থেকে রাত ৯ টা ৩৮ পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে ট্রেন। নোয়াপাড়া থেকে বিকেল ৩ টেয় ছাড়বে প্রথম ট্রেন এবং ৩ টে ২৪ এ জয়হিন্দ বিমানবন্দর থেকে। নোয়াপাড়া থেকে রাত ৯ টা ১৪ তে শেষ ট্রেন এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯ টা ৩৮ মিনিটে।

আরও পড়ুন : বিসর্জনের জন্য চক্ররেলে রদবদল, ঘুরপথে চলবে একাধিক লোকাল

২১ অক্টোবর পার্পল লাইনে মোট ৩৮ টি পরিষেবা পাওয়া যাবে। বিকেল ৩ টে থেকে রাত ১০ টা ৫৫ পর্যন্ত চলবে পরিষেবা। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩ টেয়, মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩ টে ২৫ এ। জোকা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০ টা ৩০ এ এবং মাঝেরহাট থেকে রাত ১০ টা ৫৫ তে। তবে এদিন অরেঞ্জ লাইনে বন্ধ থাকবে ট্রেন পরিষেবা।