Durga Puja 2026 Live Updates

সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় নয়া আপডেট! মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত পরিষদের প্রতিনিধিও

Published on:

Published on:

dearness allowance(232)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা নিয়ে জট খুলছে না কিছুতেই। পুজোর মধ্যে ১৬ অক্টোবর মামলাটি শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে আদালত তাদের আগের নির্দেশ সংশোধন করে মনিটরিং কমিটিতে কর্মী সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্তির আবেদন মঞ্জুর করে। আগামী ২৭ অক্টোবর মূল মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে মামলার পরবর্তী শুনানি | Dearness Allowance

সুপ্রিম কোর্ট, গত ১৯ আগস্টের আদেশে অনিচ্ছাকৃতভাবে বাদ পড়া সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট গুড্ডু সিংকে এই কমিটিতে যুক্ত করে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও সরকারি কর্মীদের পক্ষ থেকে অ্যাডভোকেট করুণা নন্দী এবং অন্যান্য আইনজীবীরা আদালতে জানান, সুপ্রিম কোর্টের গঠন করা মনিটরিং কমিটিতে মামলাকারী বিভিন্ন সংগঠনের নাম তালিকাভুক্ত হলেও অসাবধানতাবশত সরকারি কর্মচারী পরিষদের নাম বাদ পড়ে গিয়েছিল।

এবারে মনিটরিং কমিটির আলোচনায় সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি হিসেবে অ্যাডভোকেট গুড্ডু সিং আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি লক্ষ্মীপুজোর পর। আগামী ২৭ অক্টোবর মূল মামলার পূর্ণাঙ্গ শুনানি। তার আগে মনিটরিং কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

dearness allowance

আরও পড়ুন: অষ্টম বেতন কমিশনে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর! কোন লেভেলে কত হতে পারে বেসিক বেতন?

সুপ্রিম কোর্ট পূর্বে মনিটরিং কমিটিকে কর্মীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করার জন্য আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল। যদিও সেই নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলেও যৌথ বৈঠক হয়নি। মামলার পরবর্তী শুনানিতে সরকারি কর্মচারীরা এই বিষয় আদালতের সামনে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।