Durga Puja 2026 Live Updates

২৫ নাকি ২৬, এবছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে? পুজোর শুভ মুহূর্তটাই বা কখন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। আর উমার আরাধনা পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে লক্ষ্মীদেবীর পুজোর (Kojagori Lokkhi Pujo) প্রস্তুতি। এই উৎসবের মরশুমে দুর্গাপুজো শেষের বিষাদ কাটার আগেই শুরু হয়ে যায় ধনদেবীর আরাধনা। মা লক্ষ্মীকে ঘরে আনতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। কিন্তু এবার লক্ষ্মীপুজো কবে পড়েছে ২৫ নাকি ২৬ অক্টোবর?

কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagori Lokkhi Pujo) দিন নিয়ে বিভ্রান্তি

মা দুর্গা কৈলাসে ফিরে গিয়েছেন বটে। তবে মর্ত্যে মা লক্ষ্মীর আরাধনা পর্ব এবার শুরু হতে চলেছে। কিন্তু অনেকের মনেই রয়েছে বিভ্রান্তি। এবার কোজাগরী লক্ষ্মীপুজো কোন তারিখে পড়েছে? পূর্ণিমা কখন লাগছে, পুজোর শুভ মুহূর্তই বা কখন তা নিয়েও রয়েছে ধন্দ।

When is kojagori lokkhi pujo auspicious moment

কখন শুরু পূর্ণিমা: জানিয়ে রাখি, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৫ অক্টোবর, রবিবার, বাংলার ৭ কার্তিক। কোজাগরী লক্ষ্মীপুজো সাধারণত সন্ধ্যাবেলাতেই করা হয়ে থাকে। পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা শুরু হচ্ছে ২৫ অক্টোবর সকাল ১১ টা ৫৫ নাগাদ। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ২৬ অক্টোবর সকাল ৯ টা ৪১ নাগাদ। কলকাতার দ্রিক পঞ্চাঙ্গের হিসেব অনুযায়ী, ২৫ অক্টোবর রাতে পুজোর সবথেকে ভালো সময় হল রাত ১০ টা ৫৬ থেকে ১১ টা ৪৬ পর্যন্ত।

আরও পড়ুন : নকশালদের বিরুদ্ধে লড়তে গিয়ে বিস্ফোরণে হারিয়েছেন পা! এশিয়ান প্যারা গেমসে সোনা জিতে নজির তোমানের

পুজোর মাহাত্ম্য কী: দুর্গাপুজোর পরের লক্ষ্মীপুজো পরিণত কোজাগরী লক্ষ্মীপুজো (Kojagori Lokkhi Pujo) নামে। কোজাগরী শব্দটি এসেছে ‘কো জাগর্তি’ থেকে। অর্থাৎ ‘কে জেগে আছো?’ পুরাণ মতে, এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মী মর্ত্যলোকে ঘুরে বেড়ান, দেখেন কে তাঁর জন্য জেগে আছে। লোককথা বলে, এই পূর্ণিমার রাতে যারা জেগে থাকেন মা লক্ষ্মী তাদের দু হাত ভরে ধনসম্পত্তি দেন।

আরও পড়ুন : পুজোয় কবজি ডুবিয়ে খেয়েছেন, এখন হালকা রান্নার খোঁজ করলে বানিয়ে ফেলুন এই রেসিপি

কোজাগরী লক্ষ্মীপুজোর রীতি অনুযায়ী, অনেকে সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন। মনে করা হয়, এতে দেবীর কৃপা পাওয়া যাবে। পুজো শেষ হওয়ার পর শিশু ও বয়স্কদের আগে প্রসাদ খাওয়ানোর রীতি রয়েছে।