Durga Puja 2026 Live Updates

বিগ বসে চর্চিত ওয়াইল্ড কার্ড, সৌরভকে কী পরামর্শ স্ত্রী দর্শনার?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক দিন ধরে দুর্গাপুজোর আমেজে মেতে ছিল বাঙালি। অন্যদিকে বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরেও লেগেছে উৎসবের হাওয়া। সম্প্রতি জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ঘরে প্রবেশ করেছেন রণিতা দাস ও সৌরভ দাস। বিগ বসে সৌরভের পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী দর্শনা বণিক।

সৌরভকে (Bigg Boss Bangla) নিয়ে মুখ খুললেন দর্শনা

দশমীতে সিঁদুর খেলার পর সাংবাদিকদের মুখোমুখি হন দর্শনা। সেখানেই তিনি বলেন, পুজোর ব্যস্ততায় সেভাবে বিগ বস দেখার সুযোগ হয়নি তাঁর। আগে অবশ্য দেখেছেন। আর এবার পুজো মিটে যাওয়ার পর নিয়মিত শো দেখবেন বলে জানান তিনি।

What did darshana said to saurav about bigg boss Bangla

কী পরামর্শ দর্শনার: বিগ বসের ঘরে টিকে থাকতে হলে ঠাণ্ডা মাথায় খেলাটা চালিয়ে যাওয়া জরুরি। বিগ বস মানেই কূটনীতি। ঝগড়াঝাঁটি থাকবেই। সে কথা মাথায় রেখেই স্বামীকে কড়া নির্দেশ দর্শনার, মাথা ঠাণ্ডা রেখে গেম খেলতে হবে। কোনোভাবেই লিমিট ক্রস করা চলবে না।

আরও পড়ুন : টিকিটের দাম প্রায় ২ লক্ষ! অরিজিতের কনসার্ট ঘিরে উন্মাদনা, প্যাকেজে কী কী?

বিগ বসে অব্যাহত বিতর্ক: এতদিন বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে অনেক বিবাদ বিতর্কের সাক্ষী থেকেছেন দর্শক। এমনকি টাস্ক চলাকালীন গুরুতর আহত হয়েছেন প্রতিযোগী সৃজলা। ব্যক্তিগত আক্রমণও কম হয়নি। তাই সৌরভকে দর্শনার পরামর্শ, নিজের রাগের উপরে যেন নিয়ন্ত্রণ রাখেন তিনি।

আরও পড়ুন : প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, মুক্তির পরেই OTT-তে ‘রামায়ণ’, কোথায় কীভাবে দেখবেন?

দিনদিন খেলা জমে উঠছে বিগ বসে। ইতিমধ্যে অনেক প্রতিযোগী বেরিয়ে গিয়েছেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রেখেছেন অনেকে। এবার সৌরভ কেমন খেলেন সেটাই দেখার।