বাংলাহান্ট ডেস্ক : আসন্ন দীপাবলিতেই মুক্তি পেতে চলেছে বলিউডের বিগ বাজেট ছবি ‘রামায়ণ: দ্য রাইজ অফ এ লেজেন্ড’ (Ramayana)। দীপাবলিতেই বড়পর্দায় উঠে আসবে রাম রাজ্যের গাথা। এখনও দু সপ্তাহ বাকি ছবির মুক্তিতে। কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং। আর সেখানেই টিকিটের দাম দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের।
রামায়ণের (Ramayana) টিকিটের সর্বোচ্চ দাম কত?
দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিক্রি হয়েছে প্রায় ৯২ হাজার টিকিট। মুম্বইতে কিছু প্রিমিয়াম রিক্লাইনার সিটের দাম শুরুই হচ্ছে প্রায় ২৭৭০ টাকা থেকে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবার আগে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে বিক্রি হয়েছে প্রায় ১৯,৯১৩ টি টিকিট। আয় হয়েছে প্রায় ১.৫২ কোটি টাকা।

কোথায় কত দাম টিকিটের: এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। সেখানে প্রায় ১৬ হাজার টিকিট বিক্রির মাধ্যমে আয় হয়েছে ১.১০ কোটি টাকা। পিছিয়ে নেই পুণে, কলকাতা ও বেঙ্গালুরুও। শুধুমাত্র হিন্দি ভার্সন থেকেই আয় হয়েছে ৫.১৫ কোটি টাকা।
আরও পড়ুন : প্রেক্ষাগৃহে যেতে পারবেন না, মুক্তির পরেই OTT-তে ‘রামায়ণ’, কোথায় কীভাবে দেখবেন?
কলকাতায় দাম কত: কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সেও ছবিটা একই রকম। তথ্য অনুযায়ী, কলকাতার বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে এই ছবির (Ramayana) সর্বোচ্চ টিকিটের দাম হয়েছে ১২৯০ এবং ১৫৩০ টাকা। ভোরের পাশাপাশি গভীর রাতেও শো রাখা হয়েছে ছবির।
আরও পড়ুন : বিগ বসে চর্চিত ওয়াইল্ড কার্ড, সৌরভকে কী পরামর্শ স্ত্রী দর্শনার?
উল্লেখ্য, দুটি পার্টে মুক্তি পাবে রামায়ণ। প্রথম পার্টটি আসতে চলেছে দীপাবলির সময়। আর দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ এ। প্রথম পার্ট মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর।














