বাংলা হান্ট ডেস্ক: বিয়ের পর আধার কার্ডে (Aadhaar Card) বাবার নাম পরিবর্তন করে স্বামীর নাম যুক্ত করতে চান। তাহলে তার জন্য রয়েছে বেশ গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে। আধার কার্ডে ঠিকানা, নাম সহ বিভিন্ন তথ্য সংশোধনের পাশাপাশি কেয়ার অফ অংশের সম্পর্কিত তথ্য আজকে প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আধার কার্ডে নাম আপডেট করবেন কীভাবে? (Aadhaar Card)
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী অনলাইন বা অফলাইন এই দুই পদ্ধতির মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন (Aadhaar Card)। তবে মনে রাখতে হবে আধার কার্ডের স্বামীর নাম যুক্ত করার অর্থ বাবার নামে জায়গায় স্বামীর নাম বসানো নয়। সাধারণ এটি ঠিকানার সঙ্গে যুক্ত কেয়ার অফ তথ্য সংশোধনের বিষয়।

আরও পড়ুন: কলকাতায় কমল সোনার দাম, ১০ গ্রাম ২২ ক্যারাট কিনতে খরচ কত হবে?
আধার কার্ড সম্পর্কে তথ্য সংশোধনের জন্য আবেদনকারী কে প্রয়োজনীয় নথি জমা দিতে পারে। এই পরিস্থিতি ও ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য নথির মধ্যে থাকতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাওয়া বিবাহের শংসাপত্র।
স্বামীর নাম উল্লেখ রয়েছে এমন পাসপোর্ট। স্বামীর নাম সহ গ্রহণযোগ্য রেশন কার্ড। ও প্রয়োজনীয় তথ্যসহ যৌথ ব্যাংক পাসবুক। ইউ আই ডি এ আই অনুমোদিত অন্য কোন সম্পর্কের প্রমাণপত্র। পাশাপাশি আবেদনের আগে কোন নথি গ্রহণযোগ্যতা ইউআইডিএআই সরকারি ওয়েবসাইটে যাচাই করে নেওয়া একান্তই জরুরি।
শুধু স্বামীর নাম লেখা রয়েছে বলেই কোন নদী গ্রহণ করা হবে তা এমন নয়। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে ইউআইডিএআই এর একটি সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এরপর ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে আধার সংক্রান্ত অনলাইন পরিষেবা বিভাগে প্রবেশ করুন।আধার নম্বর দিয়ে লগ ইন করুন। নিবন্ধিত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করুন।অনলাইনে যে তথ্যগুলি সংশোধনের অনুমতি রয়েছে, তার মধ্যে প্রাসঙ্গিক বিকল্পটি নির্বাচন করুন।
প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন।আবেদন জমা দেওয়ার পরে পাওয়া আবেদন নম্বর বা রসিদটি সংরক্ষণ করুন। সেটির সাহায্যে আবেদনের অগ্রগতি যাচাই করা যাবে।আবেদন জমা দেওয়ার পরে স্বীকৃতির রসিদ সংগ্রহ করুন। তাতে থাকা নম্বর দিয়ে আপডেটের অবস্থা জানা যাবে (Aadhaar Card)।














