বাংলাহান্ট ডেস্ক : পুজোর ছুটি মানে ঘোরাঘুরি করারও সময় বটে। এই সময় টানা ছুটিতে অনেকেই ঘুরতে যান কাছেপিঠে বা দূরে। পুজোর ছুটিতে পাহাড়েও। আর এই মরশুমে ঢালাও আয় হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। ঐতিহ্যবাহী টয়ট্রেনের (Toy Train) আকর্ষণ এখনও একই রকম রয়েছে পর্যটকদের কাছে, তা প্রমাণ হয়ে গেল আবারও। উৎসবের মরশুমে কত আয় করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে?
পুজোয় টয়ট্রেনে (Toy Train) রেকর্ড ভিড় যাত্রীদের
রেল কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ১২ হাজার যাত্রী ভ্রমণ করেছেন ঐতিহ্যবাহী টয়ট্রেনে। বলা বাহুল্য পর্যটকদের উৎসাহের ফলস্বরূপ বিপুল রাজস্ব আদায় হয়েছে রেল কর্তৃপক্ষের। তথ্য অনুযায়ী, মাত্র ২১ দিনে রেলের মোট আয় হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা।

পর্যটকদের আকর্ষণ টয়ট্রেন: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দীর্ঘদিন ধরে পর্যটকদের পরিষেবা দিয়ে চলেছে। স্টিম ইঞ্জিন ও ডিজেল চালিত ট্রেনে উঠতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকরা ভিড় করেন পাহাড়ে। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে সবুজের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলা টয়ট্রেনের অন্যতম বড় আকর্ষণ।
আরও পড়ুন : কোহলিদের ক্লাবে ঢুকেও মাটিতে পা রাখছেন সঞ্জু স্যামসন! ম্যাচের সেরা হয়েও প্রশংসা এই সতীর্থের
নয়া সাফল্য রেলের: টয়ট্রেন (Toy Train) শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, পাহাড় ভ্রমণের অভিজ্ঞতায় এই অংশটি আলাদা মাত্রা যোগ করে পাহাড় ভ্রমণে। এবার পুজোর মরশুমে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন পর্যটন পরিষেবাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন : নোবেল না পেয়ে এবার পুলিৎজারের ‘বায়না’! লেখালেখির জন্য পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের
পাহাড় বা টয়ট্রেন যে এখনও পর্যটকদের কাছে গুরুত্ব হারিয়ে ফেলেনি তা আবারও প্রমাণিত। এমনিতে সারা বছরই পাহাড়ে ভিড় লেগে থাকে। টয়ট্রেনও থাকে বিশেষ আকর্ষণ। আর পুজো উপলক্ষে নতুন মাত্রা যোগ হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সাফল্যের মুকুটে।














