বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের শুরুর দিকেই রয়েছে দিওয়ালি। তার আগে রাজ্যের পাঁচ জেলার স্কুল ও কলেজে ছুটি (School Holiday) ঘোষণা করা হল। আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
স্কুল-কলেজে ২ দিনের ছুটি | (School Holiday)
বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এর জেরে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই কারণে রাজ্যের পাঁচ জেলায় দু’দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার (Government of Odisha)।
আরও পড়ুনঃ স্বাস্থ্যবিমা থাকলেও দিতে হবে চিকিৎসার খরচের একটা অংশ! নতুন নিয়ম আনার ভাবনা সরকারের
রাজ্যের নির্দেশ অনুসারে, আগামী ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওড়িশার পাঁচ জেলায় সব স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখতে হবে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, গজপতি, গঞ্জাম, রায়গড়, মালকানগিরি ও কোরাপুটে ঘণ্টা ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতাও জারি করা আছে।
মৌসম ভবনের পূর্বাভাস আরও বলছে, অন্ধ্রপ্রদেশ উপকূলেও অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই আগামী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে বাংলার একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা আছে।

এদিকে বিপর্যয় মোকাবিলায় আগেভাগেই তৎপর ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিজে পরিস্থিতি খতিয়ে দেখছেন। জেলায় জেলায় অ্যাম্বুলেন্স, দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম ও একাধিক উদ্ধারকারী দল রয়েছে।
এবার আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে নজর রেখে ওড়িশার পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দু’দিনের ছুটি ঘোষণা করা হল। ছাত্রছাত্রী ও শিক্ষক, শিক্ষাকর্মীদের নিরাপত্তার দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।














