Durga Puja 2026 Live Updates

আধার কার্ড হারালে আর ছোটাছুটি নয়! মোবাইলেই মিলবে নতুন কপি

Published on:

Published on:

Aadhaar Card you can get a new copy right on your mobile
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড ভারতীয় নাগরিকদের কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র (Aadhaar Card)। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ থেকে শুরু করে মোবাইলে সিম কার্ড নেওয়া ও হোটেলে পরিচয় পত্র জমা দেওয়া কিংবা বিভিন্ন বেসরকারি পরিষেবা পেতে এই কার্ড একান্তই প্রয়োজন হয়। এবার কোন কারনে আধার কার্ড দরকার পড়লে কিভাবে অল্প সময়ের মধ্যে তা ডাউনলোড করে নিতে পারবেন। সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে রইল।

আধার কার্ড হারালে আর ছোটাছুটি নয় মোবাইলেই মিলবে নতুন কপি (Aadhaar Card)

আধার কার্ডের (Aadhaar Card) ফিজিক্যাল কপি কাছে নেই অথবা জরুরি কোন কাজের দ্রুত আধার কার্ডের প্রয়োজন পড়েছে, তাহলে চিন্তার কোন কারণ নেই। কারণ ইউআইডিএআই এর সরকারি ওয়েবসাইট থেকে বাড়িতে বসেই নিজেরই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবে এই সহজে।

Aadhaar Card you can get a new copy right on your mobile

আরও পড়ুন: এক রিচার্জেই ৮৪ দিন নিশ্চিন্ত! প্রতিদিন ৩ জিবি ডেটা, সঙ্গে Netflix ও OTT-র সুবিধা দিচ্ছে Jio-র এই প্ল্যান

এর জন্য আধার কেন্দ্রে যাওয়া বা কোন এজেন্ট এর সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। পাশাপাশি ই আধার ডাউনলোড করার সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে। কী এই ই আধার ও কোথা থেকে ডাউনলোড করবেন তা আজকের প্রতিবেদনে রইল।

ই আধার হল আধার কার্ডের ইলেকট্রনিক কপি। যা ইউআইডিএআই ডিজিটাল স্বাক্ষর সহ জারি করা। এটি পিডিএফ ফাইল হিসেবে মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটারে সংরক্ষণ করা যায়। প্রয়োজন হলে এর প্রিন্ট আউট ও বার করা সম্ভব। এই আধার কার্ড ডাউনলোড করতে ইউআইডিএআইএস সরকারি মাই আধার পোর্টালে যেতে হবে। যার লিঙ্ক হল- https://myaadhaar.uidai.gov.in/।

কিভাবে ডাউনলোড করবেন:

প্রথমে মোবাইলের ব্রাউজারে UIDAI-এর সরকারি ওয়েবসাইট খুলুন। এরপর ওয়েবসাইটে থাকা ‘Download Aadhaar’ অপশনটি বেছে নিন।এবার উপলব্ধ বিকল্পগুলির মধ্যে থেকে Aadhaar Number, Enrolment ID অথবা Virtual ID-এর যে কোনও একটি বেছে নিন। নির্বাচিত বিকল্প অনুযায়ী প্রয়োজনীয় তথ্য লিখুন। এরপর স্ক্রিনে দেখানো সিকিউরিটি কোডটি পূরণ করুন।

এবার OTP পাঠানোর বিকল্পটি বেছে নিন। আপনার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা OTP পাঠানো হবে। মোবাইলে আসা OTP নির্দিষ্ট স্থানে লিখুন। যাচাইকরণ সম্পন্ন হলে e-Aadhaar PDF ডাউনলোড করার বিকল্প পাবেন। ফাইলটি নিজের মোবাইলে সংরক্ষণ করে রাখুন (Aadhaar Card)।