Durga Puja 2026 Live Updates

পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে বড় উদ্যোগ, উত্তর থেকে দক্ষিণে চালু হল নয়া সরকারি বাস পরিষেবা

Published on:

Published on:

SBSTC new government bus service for tourists
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যাতায়াত সুবিধার জনক করতে চালু হয়েছে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিষেবা সংস্থা (SBSTC) বাঁকুড়া শিলিগুড়ি নন এসি সরকারি বাস পরিষেবা। এই পরিষেবার ফলে শিলিগুড়ি থেকে বাঁকুড়া যাওয়ার পথে যাত্রীদের সামনে খুলেছে আরেকটি সরকারি পরিবহন বিকল্প। এর ফলে কম খরচের সড়ক পথের দক্ষিণবঙ্গে পৌঁছতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

পর্যটকদের জন্য নয়া সরকারি বাস পরিষেবা (SBSTC)

এই বাসগুলি বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদ অতিক্রম করে শিলিগুড়ি পৌঁছবে (SBSTC)। এই রুটে রয়েছে- বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম, ওমরপুর, ধুলিয়ান, ফারাক্কা, মালদা, গাজোল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, কিশনগঞ্জ, ইসলামপুর এবং বাগডোগরা। ফলে যাত্রাপথের বিভিন্ন এলাকার মানুষেরও এই বাস পরিষেবা ব্যবহারের সুযোগ রয়েছে।

SBSTC new government bus service for tourists

আরও পড়ুন: আধার কার্ড হারালে আর ছোটাছুটি নয়! মোবাইলেই মিলবে নতুন কপি

সময়সূচি অনুযায়ী বাঁকুড়া থেকে শিলিগুড়ি আমি বাসটি প্রতিদিন বিকেল তিনটায় বাঁকুড়ার ডিপো থেকে ছাড়ে। দুর্গাপুর সিটি সেন্টার থেকে বাসটি ছাড়ার সময় হল বিকেল পাঁচটা পনের মিনিট। অন্যদিকে শিলিগুড়ি থেকে বাঁকুড়া যাওয়ার জন্য বাসটি প্রতিদিন বিকেল চারটে তেনজিং নর্গের টার্মিনাল রওনা দেয়।

এর ফলে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে শিলিগুড়ির যাত্রীদের জন্য এই সময়সূচী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই পরিষেবার জন্য বাঁকুড়ার ডিপোর একটি নন এসি বাস ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের মধ্যে সরকারি পরিবহনের যোগাযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি যাত্রীদের যাত্রার উদ্যোগের অন্যতম সুযোগ করে দাওয়াই এই যাত্রার অন্যতম লক্ষ্য।

শিলিগুড়ি থেকে বাঁকুড়া যাওয়ার পরিকল্পনা থাকলে,তেনজিং নোরগে টার্মিনাস থেকেই এই বাসে ওঠার সুযোগ রয়েছে। পাশাপাশি, সরকারি পরিবহণ সংস্থার এই পরিষেবায় মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই সুবিধার বর্তমান প্রযোজ্যতা ও শর্তাবলি বাস কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করে নেওয়া উচিত (SBSTC)।