Durga Puja 2026 Live Updates

ফের বাড়ল হলুদ ধাতুর দর! আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত হয়েছে জানুন

Published on:

Published on:

Gold Price rose in the last week of cctober
Follow

বাংলা হান্ট ডেস্ক: লক্ষ্মী পুজোর পরের দিন ফের বাড়ল সোনার দাম (Gold Price)। এর ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। পাশাপাশি সামনেই আছে বিয়ের মরশুম। অতএব এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি এই মুহূর্তে সোনার গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে আজকের লেটেস্ট রেট দেখে নিন।

অক্টোবরের শেষ সপ্তাহে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। অতএব আপনি যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস (Gold Price)।

Gold Price rose in the last week of cctober

আরও পড়ুন: আধার কার্ড হারালে আর ছোটাছুটি নয়! মোবাইলেই মিলবে নতুন কপি

অক্টোবরের শেষ সপ্তাহে সোনার দাম এক নজরে রইল- নয়াদিল্লিতে ২৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ১,৪২,৩০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৩০,৪৪২ টাকায়। মুম্বইয়ে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম ১,৪২,৫৪০ টাকা এবং ২২ ক্যারেটের দর ১,৩০,৬৬২ টাকা।

কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ১,৪২,৩৫০ টাকায় এবং গয়নার ২২ ক্যারেট সোনা মিলছে ১,৩০,৪৮৮ টাকায়। বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছে ১,৪২,৬৫০ টাকায় এবং ২২ ক্যারেটের দাম ১,৩০,৭৬৩ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।