Durga Puja 2026 Live Updates

টাকার বিনিময়ে ডিউটি বিক্রি! সরকারি হাসপাতালে ইন্টার্নদের সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Published on:

Published on:

New steps to solve the mystery of RG Kar case, says Health Minister
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি মেডিক্যাল কলেজে (Government Hospital) ডাক্তারদের ডিউটি নিয়ে বড় অভিযোগ উঠেছে। অভিযোগ, কিছু ইন্টার্ন ডাক্তার নিজেরা ডিউটি না করে টাকার বিনিময়ে অন্যদের দিয়ে সেই কাজ করাচ্ছেন। শুধু তাই নয়, অন্য কেউ ডিউটি করলেও হাজিরার খাতায় সই করা হচ্ছে আসল ডাক্তারের নামেই। এই ঘটনা সামনে আসতেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।

Government Hospital : ঘণ্টাপিছু ২০০-২৫০ টাকায় অন্যকে দিয়ে ডিউটি, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?

অভিযোগ, রাজ্যের দু’টি বাদে প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজেই (Government Hospital) এইভাবে ডিউটি বদল চলছে। ইন্টার্ন ডাক্তারদের মধ্যে ডিউটি বদল করার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে। সেখানে কেউ শনিবার ও রবিবারের ডিউটি করার জন্য অন্যকে টাকা দেওয়ার কথা বলছেন। আবার কেউ প্রতিদিন দু’ঘণ্টার ডিউটি অন্যকে দিয়ে করাতে চাইছেন। কোথাও ঘণ্টাপিছু ২০০ টাকা, আবার কোথাও ২৫০ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, গত তিন বছর ধরে বিভিন্ন মেডিক্যাল কলেজে এই ঘটনা চলছে বলে অভিযোগ রয়েছে। তাঁর দাবি, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের সময় থেকেই এই ধরনের কাজ চলে আসছে। সেই সময়ে ‘নর্থবেঙ্গল লবি’ এবং থ্রেট কালচার নিয়েও অভিযোগ উঠেছিল।

শুধু ইন্টার্ন ডাক্তাররাই নন, কিছু সিনিয়র রেসিডেন্ট এবং হাউসস্টাফও টাকার বিনিময়ে অন্যকে দিয়ে ডিউটি করাচ্ছেন বলে খবর পেয়েছেন মন্ত্রী। বেসরকারি মেডিক্যাল কলেজের লোকজনকে এনে সরকারি হাসপাতালে ডিউটি করানো এবং পুজোর সময় বেশি টাকা দিয়ে এই কাজ করানোর অভিযোগও উঠেছে।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ডেন্টাল সায়েন্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে ডিউটি করানোর অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়ে এমবিবিএস ইন্টার্নদের ডিউটি করানোর অভিযোগও সামনে এসেছে।

Health Minister plans to build ac flats for health workers

আরও পড়ুনঃ শহরের স্কুল থেকে গ্রামে বদলি হবেন শিক্ষকরা, বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা সংসদের

এই ধরনের ঘটনা বন্ধ করতে বায়োমেট্রিক হাজিরা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, ইন্টার্নদের নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে আবার এমন ঘটনা সামনে এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি (Government Hospital)।