Durga Puja 2026 Live Updates

বাড়তে চলেছে সরকারি কর্মীদের লিভ এনক্যাশমেন্টের সুবিধা! অষ্টম বেতন কমিশনের কাছে বড় প্রস্তাব

Published on:

Published on:

Central Government employees leave encashment demand submitted to 8th Pay Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন পে কমিশনের কাছে বেতন বৃদ্ধি সহ নানা ধরণের প্রস্তাব জমা পড়ছে। এবার লিভ এনক্যাশমেন্টের (Leave Encashment) সুবিধা বাড়ানোর প্রস্তাব রাখল কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। এতদিন ৩০০ দিন লিভ এনক্যাশমেন্টের সুবিধা দেওয়া হত। এবার সেটা বাড়িয়ে ৪৫০ দিন করার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারি কর্মীদের লিভ এনক্যাশমেন্ট নিয়ে বড় আপডেট | (Leave Encashment)

লিভ এনক্যাশমেন্ট সংক্রান্ত এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্নড লিভ তথা অর্জিত ছুটির উপর নির্ভর করছে। কর্মী সংগঠনের তরফে সেই ছুটির সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব যদি গৃহীত হয়, তাহলে আরও ১৫০ দিন আর্নড লিভের সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে রিটায়ারমেন্টের পর যেসব সরকারি কর্মীর অর্জিত ছুটির সংখ্যা বেশি, তাঁরা সর্বাধিক ৪৫০ দিনের লিভ এনক্যাশমেন্টের সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ‘প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার অ্যাপ্রুভ হয়েছে’! অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে সরকারি কর্মীদের লিভ এনক্যাশমেন্ট তথা ছুটির বদলে টাকা পাওয়ার সর্বোচ্চ সীমা ৩০০ দিন থেকে বাড়িয়ে ৪৫০ দিন করার দাবি তোলা হয়েছে। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন করাই এই ইউনিয়নের লক্ষ্য।

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যখন অফিসের অনুমোদনপ্রাপ্ত ছুটি না নেন, তখন সেটিকে আর্নড লিভ হিসেবে ধরা হয়। অবসর অবধি এই ছুটিগুলি জমতে থাকে। অবসরের সময় এই ছুটিগুলিকেই লিভ এনক্যাশমেন্ট হিসেবে ধরা হয়। এই ছুটিগুলির বদলে টাকা দেওয়ার যে নিয়ম রয়েছে, সেটিকে লিভ এনক্যাশমেন্ট বলে।

Leave encashment

এই বিষয়ে ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মীদের লিভ এনক্যাশমেন্টের বিষয়টি তাঁর শেষ পাওয়া বেসিক পে ও ডিএ-র উপর সম্পূর্ণ নির্ভরশীল। বর্তমানে এর সর্বোচ্চ সীমা হল ৩০০ দিন। এটি বাড়িয়ে ৪৫০ দিন করা হলে কর্মীরা ১০ মাসের বেতনের বদলে ১৫ মাসের বেতনের সমপরিমাণ টাকা পাবেন।

এদিকে অষ্টম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়তে এখনও বেশ কয়েক মাস বাকি আছে। তার আগে বিভিন্ন বৈঠক করছে কমিশন। তাঁদের কাছে নানা প্রস্তাব রাখছে সরকারি কর্মী সংগঠনগুলি। এবার লিভ এনক্যাশমেন্টের সুবিধা বাড়ানোর প্রস্তাব জমা পড়ল।