বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর মাসে জুড়ে উৎসবের আবহাওয়া থাকে। ফলে মাসের শেষের দিকে চারদিনও বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। তাই আপনার যদি কোন কাজ থাকে তাহলে চটপট সেরে ফেলুন সেই কাজগুলো। পাশাপাশি দেখে নিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা (Bank Holiday)।
কলকাতায় কবে ব্যাঙ্ক বন্ধ? রইল RBI-এর তালিকা (Bank Holiday)
গত সপ্তাহে দুর্গাপূজো ও দশেরা উপলক্ষে প্রায় সব শহরেই একটানা বন্ধ ছিল ব্যাঙ্ক। এমন কি কলকাতা গত সপ্তাহে একটানা বন্ধ ছিল ব্যাঙ্ক। তবে দুর্গাপূজা মিটলেও অক্টোবরের ছুটির দিন এখনো শেষ হয়নি। এক নজরে দেখে নিন সেই তালিকা (Bank Holiday)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী- ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এই ছুটি সব শহরের জন্য প্রযোজ্য নয়। কোন কোন দিন কোথায় কোথায় বন্ধ থাকবে তা দেখে নিন।

আরও পড়ুন: নিরামিষ দিনে জমিয়ে খান পনির ভাপা, পেঁয়াজ-রসুন ছাড়াই হবে দুর্দান্ত স্বাদ
২৬ অক্টোবর, সোমবার লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামী ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শুধুমাত্র শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আগামী পয়লা নভেম্বর, রবিবার। ওই দিন দেশের সব সরকারি, বেসরকারি ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। শুধুমাত্র রবিবারেই দেশের সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে (Bank Holiday)।














