‘প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার অ্যাপ্রুভ হয়েছে’! অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

More than 11 Lakhs name added in Annapurna Yojana latest update from Suvendu Adhikari

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর শুরুতেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অক্টোবরের কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এই মাসে নতুন করে আরও ৮ লক্ষ যোগ্য মহিলার নাম উপভোক্তা তালিকায় যুক্ত হয়েছে। এই আবহে ফের এই প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি কাকদ্বীপে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর কাকদ্বীপ স্টেডিয়ামে একটি সভা করেন তিনি। সেখান থেকেই এই নিয়ে বার্তা দিয়েছেন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

প্রত্যেক মাসে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেয় সরকার। গত জুন মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। সময় যত এগিয়েছে, তত বেড়েছে উপভোক্তার সংখ্যা। তবে এখনও এমন অনেক মহিলা আছেন যারা এই প্রকল্পের টাকা পাননি।

আরও পড়ুনঃ ক্ষুদ্র চা চাষিদের জন্য AI নির্ভর প্রযুক্তি! চাষে সাহায্য করতে চালু হচ্ছে টোকলাই

এই আবহে গত শনিবার কাকদ্বীপের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৩ লক্ষ ৬ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে। তাঁদের কাছে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার।

অন্নপূর্ণা যোজনার পাশাপাশি আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, এই দুই প্রকল্পের মাধ্যমে সারা দেশের ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।

annapurna yojana(122)

এছাড়া এই সভা থেকে কর্মসংস্থান নিয়েও বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন জব কার্ড বানাতে হবে। পাশাপাশি পুরনো জব কার্ড থাকলেও ১২৫ দিনের কাজ পাওয়া যাবে। এই কাজের জন্য রোজ ৩০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি এক বছরের মধ্যে এক লক্ষ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনার কথা বলা হলে, মাত্র পাঁচ মাসের মধ্যেই মেগা হিট হয়ে গিয়েছে এই প্রকল্প। ইতিমধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। আগামীদিনে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।