বাংলা হান্ট ডেস্ক: মা দুর্গার বিদায়ের পর মন খারাপ কাটিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা মেতেছে গোটা বঙ্গ। শরৎ পূর্ণিমার আকাশে কোজাগরীর লক্ষ্মীপূজো হয়েছে ঘরে ঘরে (Lokkhi Pujo)। তবে এই উৎসবের রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গিয়েছে আগামী বছরের পুজোর দিন গোনা। তাই আজকে প্রতিবেদনে রইল আগামী বছর যেহেতু দুদিন পড়েছে পূর্ণিমার তিথি। তাই কবে লক্ষ্মীপুজো করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
২০২৭-এ দু’দিন লক্ষ্মীপুজো? জেনে নিন দিনক্ষণ (Lokkhi Pujo)
২০২৭ সালে কবে লক্ষ্মীপুজো কবে পড়েছে তা নিয়ে দ্বন্দ্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই দ্বন্দ্ব কাটাতেই আজকের প্রতিবেদন। জেনে নিন আগামী বছরের লক্ষ্মী পুজোর দিনক্ষণ (Lokkhi Pujo)। আগামী বছর মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর।
তবে ৩০ সেপ্টেম্বর সকাল 8 টা অব্দি এই অমাবস্যার তিথি থাকবে। অর্থাৎ মহালয়া ১৫ দিনের মাথায় আসে পূর্ণিমা। আর দেবিপক্ষের অন্তিম দিনে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। তাই ১০ অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। আর তার চার দিনের মাথায় কোজাগরী লক্ষ্মী পুজো।

আরও পড়ুন: যাত্রীদের জন্য জরুরি খবর! একাধিক ট্রেনের সময়সূচিতে বদল, রইল তালিকা
২০১৭ সালের কোজাগরী লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৯ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে ১৫ অক্টোবর শুক্রবার, সন্দেহ ৭:১৬ মিনিটে। প্রসঙ্গত কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছো? প্রচলিত বিশেষ মতে পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর পৃথিবীতে ভ্রমণে বের হন। জেগে থাকা ভক্তদের কৃপা করেন।
ভক্তদের বিশেষ কোজাগরি পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি আসে। সেই কারণে পুজোর জন্য পূর্ণিমার নিশি পেতে হবে। পাশাপাশি ১৪ ও ১৫ অক্টোবর দুদিন পূর্ণিমা থাকলেও ২০১৭ সালের কোজাগরীর লক্ষ্মীপুজো হবে ১৪ অক্টোবর (Lokkhi Pujo)।














