শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কিছুটা সময়! দীপাবলির ছুটিতে ঘুরে আসুন জয়পুরের সবুজ জঙ্গলে

Published on:

Published on:

Bankura spend two days of your holiday exploring the forest-enveloped Jaypur

বাংলা হান্ট ডেস্ক: পুজোর পরে আপনিও কি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু হাতে বেশি দিন সময় নেই। দুদিনের ছুটি নিয়ে যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। হাতে দুদিন সময় নিয়ে সপ্তাহ শেষে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার (Bankura) এই স্বল্প পরিচিত জায়গা থেকে। যেখানে গেলে আপনি শহরের কোলাহল অনায়াসে ভুলে যাবেন।

ছুটির দু’দিনে ঘুরে আসুন জঙ্গলে ঘেরা জয়পুর (Bankura)

সামনেই আসছে দীপাবলি বা কালীপুজো। আর আপনি যদি এই সময় শব্দবাজি থেকে দূরে থাকতে চান তাহলে যেতে পারেন বাঁকুড়ার (Bankura) জয়পুর ফরেস্টে। যেখানে গেলে পরে আপনি নিস্তব্ধে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় জুড়ে ছড়িয়ে থাকা শাল, পিয়াল, সেগুন ও মেঠো পথ ধরে ঘুরে বেড়াতে পারবেন।

Bankura spend two days of your holiday exploring the forest-enveloped Jaypur

আরও পড়ুন: দেবীপক্ষের পর ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

এখানে আসলে পরে আপনি ভুলে যাবেন শহরের কোলাহল। পাশাপাশি জয়পুরে ঘুরতে আসলে দেখতে পাবেন ঘন জঙ্গল। পিচ ঢালা রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নানান গাছ। তাছাড়া সেই গাছের পাতার ফাঁক দিয়ে চুইয়ে পড়া রোদ আপনার মন কেড়ে নেবে।

এছাড়াও জঙ্গলের ভেতরে থাকা ওয়াজ টাওয়ার থেকে চারপাশে প্যানোরমিক ভিউ আপনি দেখতে পাবেন। তার সঙ্গে ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন হরিণের পাল, মেছো বিড়াল ও নানা প্রজাতির পাখি পাশাপাশি হাতের পাল দেখার ও সুযোগ মিলতে পারে। তবে জয়পুরে জঙ্গলের মধ্যে বেশিরভাগ রাস্তায় হাতির চলাচলের করিডোর হিসেবে পরিচিত।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

হাওড়া থেকে সরাসরি বাঁকুড়া গামী (Bankura) ট্রেন ধরে পৌছিয়ে যেতে পারেন বিষ্ণুপুর বা জয়পুর স্টেশনে। সেখান থেকে টোটো বা অটো করে সরাসরি পৌঁছিয়ে যেতে পারবেন জয়পুর ফরেস্টে। আর আপনি যদি সড়কপথে আসেন তাহলে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমান ও আরামবাগ হয়ে খুব সহজেই বাসে বা গাড়িতে করে পৌঁছিয়ে যেতে পারবেন জয়পুর। তবে এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু নেচার রিসোর্ট। তবে পরিবারকে নিয়ে আসলে পরে আগের থেকে এই রিসোর্ট গুলো বুকিং করে আসা শ্রেয় হবে।