নজরে বেআইনি নির্মাণ ও কর আদায়! রাজ্যের ১৬টি পুরসভায় বিশেষ অডিটে নামছে ক্যাগ

Published on:

Published on:

CAG audit in municipality to check illegal construction and property tax collection

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণে লাগাম টানতে এবার ময়দানে নামছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগ (CAG Audit)। পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ২২টি রাজ্যের নির্বাচিত পুরসভায় বিশেষ অডিট শুরু হতে চলেছে। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, ক্যাগের এই বিশেষ কর্মসূচির নাম হরাইজন্টাল রিভিউ (Horizontal Review)।

কাঁথি সহ রাজ্যের একাধিক পুরসভায় ক্যাগের অডিট | (CAG Audit)

রাজ্যের মোট ১৬টি পুরসভায় এই অডিট চালাবে ক্যাগ। সেই পুরসভাগুলি হল কাঁথি, শিলিগুড়ি, আসানসোল, ডোমকল, দক্ষিণ দমদম, হালিশহর, হলদিয়া, কৃষ্ণনগর, বরানগর, উত্তরপাড়া-কোতরং, উলুবেড়িয়া, শ্রীরামপুর, টাকি, বোলপুর, দার্জিলিং ও কার্শিয়াং পুরসভা। এই পুরসভাগুলিতে ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ অবধি বিল্ডিং প্ল্যান অনুমোদন ও সম্পত্তি কর নির্ধারণ ও আদায়ের প্রক্রিয়া খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ নভেম্বরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণা যোজনা! কোন মহিলারা ৩ হাজার টাকা পাবেন না জানুন

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর রাজ্যের এগজামিনার অফ লোকাল অ্যাকাউন্টস রাজ্য সরকারকে চিঠি দিয়ে ক্যাগের হরাইজন্টাল রিভিউয়ের বিষয়ে জানিয়েছিলেন। এরপর গত ১৩ অক্টোবর চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ১৬টি পুরসভাকে অডিটের কাজে প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে সাহায্যের নির্দেশ দিয়েছে দফতর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অক্টোবরের শেষ থেকে এই প্রক্রিয়া শুরু হবে, চলবে ২০২৭ সাল অবধি। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হল, বিল্ডিং প্ল্যান অনুমোদনের পদ্ধতি খতিয়ে দেখে বেআইনি নির্মাণের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা। পাশাপাশি এই অডিটে বিল্ডিং প্ল্যানের নথির সঙ্গে সম্পত্তি করের হিসাব মিলিয়ে দেখার উপরেও গুরুত্ব দেওয়া হবে।

CAG audit

সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভায় ক্যাগের এই অডিট রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর পরবর্তী ক্ষেত্রে কোনও বেনিয়র ধরা পড়লে সেই নিয়ে তদন্ত শুরু করতে পারে রাজ্য সরকার।