বাংলা হান্ট ডেস্ক: মাসের শেষে সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ এই পুজোর মরশুমের মাসের শেষে এক ধাক্কায় কমল সোনার দাম (Gold Price)। হলুদ ধাতুর দর কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি সামনেই আছে ধনতেরাস। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। আর এই মুহূর্তে গহনার দর কমায়, যথারীতি অনেকেই পরিকল্পনা করে ফেলেছেন। তাই আপনিও যদি এই মুহূর্তে সোনা অথবা রুপো কেনার চিন্তা করে থাকেন তাহলে আজকের রেট দেখে নিন।
ধনতেরাস এর আগে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
ধনতেরাস এর আগে সোনার দাম যথারীতি কমেছে। এরফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে রইল সপ্তাহ শেষের লেটেস্ট রেট সম্পর্কে বিস্তারিত তথ্য (Gold Price)।

আরও পড়ুন: প্যান কার্ডের পুরনো ছবি বদলাতে চান? জেনে নিন নতুন ছবি আপডেটের পদ্ধতি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৪৭০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৪৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪১৭০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪১৭০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪১০০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪১০০০ টাকা।
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৫৪০টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৫৪০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৫৩০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৫৩০০ টাকা।
এই সোনার দাম কমায়, একদিকে যেমন কিছুটা হল পকেটের চাপ কমেছে মধ্যবিত্তের। তেমনই অনেকেই পরিকল্পনা করে ফেলেছেন গহনা কেনার। তবে এই মুহূর্তে যারা গহনা কিনবেন তাদেরকে কিনে ফেলা পরামর্শ দিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে ফের বেড়ে যেতে পারে সোনার দাম (Gold Price)।












