প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং! Jio-র ৯৮ দিনের প্ল্যানে বাড়তি চমক

Published on:

Published on:

Jio Get free OTT access with a 98-day recharge
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি জিও ব্যবহার করেন (Jio)। আর দীর্ঘ মেয়াদ এর কোন প্রিপেড রিচার্জের প্ল্যান খুঁজছে। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ সনস্তার ৯৯৯ টাকা প্রিপেড রিচার্জ প্লেনে রয়েছে আপনার জন্য বেশ ভালো কিছু বিকল্প। জেনে নিন এই রিচার্জের বিষয়ে বিস্তারিত তথ্য।

Jio-র ৯৮ দিনের রিচার্জে বিনামূল্যে OTT দেখার সুযোগ (Jio)

এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা পাবেন আপনি (Jio)। পাশাপাশি বিনামূল্যে পাচ্ছেন জিও হটস্টারের মোবাইলের সাবস্ক্রিপশন। এছাড়াও গ্রাহকেরা google gemini pro ও canva pro lite এর মতন ডিজিটাল টুল ব্যবহারে সুযোগও পাচ্ছেন বিনামূল্যে।

তাছাড়া চলুন এই প্ল্যানে সমস্ত সুযোগ-সুবিধার বিষয় বিস্তারিত জেনে নিন। জিওর এই রিচার্জে আপনি সুবিধা পাচ্ছেন ৯৮ দিনের ভ্যালিডেশন। পাশাপাশি গ্রাহকেরা প্রতিদিন 2gb হাই স্পিড ডাটা পাবেন। একই সঙ্গে প্রতিদিন নির্ধারিত ডাটা শেষ হয়ে গেল আপনার ইন্টারনেটের গতি কমে যাবে।

Jio Get free OTT access with a 98-day recharge

আরও পড়ুন: পাহাড়, মেঘ আর সবুজের হাতছানি! দিওয়ালির ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্রাম

তাছাড়া এই প্ল্যানে যে কোন নেটওয়ার্ক এ আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠানোর সুবিধা থাকছে। এছাড়াও যোগ্য গ্রাহকেরা আনলিমিটেড ৫জি ব্যবহারে সুবিধা পাবেন। প্লানে বিনামূল্যে জিও হটস্টার ও জিও এ আই ক্লাউড সাবস্ক্রাইশন ও পাচ্ছেন।

এর ফলে গ্রাহকেরা মোবাইলে বিভিন্ন বিনোদন মূলক কনটেন্ট দেখতে পাবেন। তারই সঙ্গে মিলছে জিও এ আই ক্লাউড ৫০ জিবি বিনামূল্যে ক্লাউড স্টোরেজ। এই স্টোরে  ছবি, ভিডিও, অন্যান্য ফাইল সেভ করে রাখতে পারবেন গ্রাহকেরা।

পাশাপাশি এই প্লানের অন্যতম আকর্ষণ হল Google Gemini Pro এর ১৮ মাসে সাবস্ক্রিপশন। পাশাপাশি গ্রাহকেরা পাচ্ছেন ৫ হাজার জিবি ক্লাউড স্টোরেজ ও ন্যানো ব্যানানা ব্যবহারের সুবিধা (Jio)।