বাংলাহান্ট ডেস্ক : আর এক সপ্তাহ পরেই দীপাবলি। তার আগেই রয়েছে ধনতেরাস (Dhanteras)। শাস্ত্র অনুযায়ী এই পবিত্র দিনে সোনা রূপোর মতো ধাতু কিনলে সংসারে সুখ সমৃদ্ধি আসে। কিন্তু এখন শুধু সোনাদানা নয়, বাসনকোসন এমনকি ঝঁাটা কেনার চলও উঠেছে। বিশেষ করে গত কয়েক বছরে ধনতেরাসে ঝাড়ু কেনার বিশেষ হিড়িক দেখা যাচ্ছে। কিন্তু এর পেছনে আদৌ কি রয়েছে কোনো পুরোনো রীতি?
ধনতেরাসে (Dhanteras) ঝাড়ু কেনার চল
মনে করা হয় ধনতেরাসে ঝাড়ু কিনলে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। দেবীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। আর্থিক সমৃদ্ধি বাড়ে। এর নেপথ্যে রয়েছে কিছু ধর্মীয় বাখ্যাও। হিন্দু ধর্মীয় বিশ্বাসে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। মনে করা হয় ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনে আনলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। সংসারে সুখ সমৃদ্ধি শান্তি আসে।

কেন কেনা হয় ঝড়ু: ঝাড়ু দিয়ে ঘরের ধুলো ময়লা পরিষ্কার করা হয়। তেমনই প্রতীকী অর্থে সংসারের নেতিবাচকতা, অশান্তি, দারিদ্রতাও দূর করার ইঙ্গিত দেয়। তাই ঝাড়ুকে কেনাকে ধনতেরাসের (Dhanteras) দিন শুভ বলে মানা হয়। ধনতেরাসের দিন থেকেই সূচনা হয় দীপাবলি উৎসবের। এই উৎসবের জন্য অনেকেই নিজেদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। প্রতীকী অর্থে নতুন ঝাড়ু কেনাকে পুরোনো জঞ্জাল সরিয়ে নতুন জীবন শুরু করা বলে মনে করা হয়।
আরও পড়ুন : মাসের শুরুতেই ভোগান্তি, ব্লু লাইনে ৯ ঘন্টা ট্রাফিক ব্লক, একাধিক স্টেশনে চলবে না মেট্রো
সংসারে কী প্রভাব: এছাড়াও লোকবিশ্বাস অনুযায়ী, ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনলে সংসারে অর্থের অভাব হয় না। ঘরে লক্ষ্মীর বাস হয়। পরিবারের আর্থিক উন্নতি হয়। তবে ঝাড়ু কিনলেও কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।
আরও পড়ুন : কালিপুজোয় ফানুস ওড়াতে লাগবে দমকলের অনুমতি, অভিযোগ জানানোর হেল্পলাইন চালু করল প্রশাসন
ঝাড়ু কেনার পর তা পরিষ্কার জায়গায় রাখুন। ঝাড়ু কখনও পা দিয়ে মাড়াবেন না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আগে থেকে বাড়িতে কোনো ভাঙা ঝাড়ু থাকলে তা সরিয়ে ফেলুন। যদিও এগুলো সবই প্রচলিত লোকবিশ্বাস, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।












