নভেম্বরের শুরুতেই ব্যাঙ্কে ছুটির ধুম, আগামী সপ্তাহে কলকাতায় ক’দিন বন্ধ ব্যাঙ্ক?

Published on:

Published on:

Bank Holiday RBI to release list of bank holidays in early november

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবরের পর এবার নভেম্বরেও রয়েছে উৎসবের আবহাওয়ার দেশ জুড়ে। যার ফলে এই আবহে একটানা বেশ কিছুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই আগেভাগেই এর ছুটির তালিকা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখে নিন সেই ছুটির তালিকা (Bank Holiday)।

নভেম্বরেও ব্যাঙ্কে ছুটির ধুম, জানাল RBI (Bank Holiday)

আগামী সপ্তাহে ও অর্থাৎ ২ থেকে ৮ নভেম্বরের মধ্যে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আজকে প্রতিবেদনা রইল (Bank Holiday)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তালিকা অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে একটানা ছুটি নেই ব্যাঙ্কে। যার ফলে পরিষেবা ব্যাহত হবে না।

কারণ আগামী সপ্তাহে শুধুমাত্র রবিবার অর্থাৎ ৮ নভেম্বর দেশ জুড়ে সকল ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। তাছাড়া এই দিন সাপ্তাহিক ছুটি হিসাবে গণ্য করা হয়। আগামী সপ্তাহে ছুটি নেই ব্যাঙ্কে।

Bank Holiday RBI to release list of bank holidays in early november

আরও পড়ুন: মাসের প্রথমে কমল সোনার দাম! ধনতেরাসের আগে বাজারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

এবার এক নজরে দেখে নিন নভেম্বরে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক:

১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর হল রবিবার, ওই দিন দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় শনিবার ৮ নভেম্বর এবং চতুর্থ শনিবার ২৮ নভেম্বরেও দেশের সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। তাছাড়া ৯ নভেম্বর, সোমবার গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ নভেম্বর, মঙ্গলবার বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্র, গুজরাট-সহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১ নভেম্বর, বুধবার ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ নভেম্বর, সোমবার ছট পুজো উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।