রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারে সরকারি চাকরি, কারা পাবেন সুযোগ? কী কী নথি লাগবে? জানাল রাজ্য

Published on:

Published on:

Nabanna Issues New Rules for Government Documents

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে সরকারি চাকরি (Government Job) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই চাকরি পাওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন নথি জমা দিতে হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য। সেই বিজ্ঞপ্তিতে চাকরি পাওয়ার নিয়ম থেকে শুরু করে আবেদন করার পদ্ধতি, সব কিছুই বিস্তারিতভাবে বলা হয়েছে।

Government Job : কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন?

সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্য এই চাকরির (Government Job) জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ছেলে ও মেয়েরাও আবেদন করতে পারবেন। মৃত্যুর আগে আইন মেনে দত্তক নেওয়া ছেলে বা মেয়েরাও এই সুযোগ পাবেন।

Suvendu Adhikari Floor Test Claim Sparks Political Row

তবে একটি পরিবার থেকে একজনই চাকরি পাবেন। একই রাজনৈতিক হিংসার ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের কেউ যদি আগেই ক্ষতিপূরণ হিসেবে সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে সেই পরিবার আর এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

আরও পড়ুনঃ DA মামলায় ফের বড় দিন! ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি, কী হতে চলেছে?

কী ধরনের চাকরি দেওয়া হবে?

এই প্রকল্পে রাজ্য সরকারের বিভিন্ন দফতর, অধিদফতর, কালেক্টরেট এবং অন্যান্য সরকারি অফিসে গ্রুপ-ডি পদে চাকরি (Government Job) দেওয়া হবে। এর জন্য প্রয়োজন অনুযায়ী নতুন পদ তৈরি করবে সরকার। ফলে সরকারি দফতরে আগে থেকে থাকা পদগুলির উপর কোনও প্রভাব পড়বে না।

তবে আবেদন করলেই চাকরি পাওয়া যাবে না। আবেদনকারীর যোগ্যতা খতিয়ে দেখবে স্ক্রিনিং কমিটি। এর পাশাপাশি নতুন পদ তৈরির অনুমোদন, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে।

কোথায় আবেদন করতে হবে? কী কী নথি লাগবে?

এই চাকরির (Government Job) জন্য আবেদন করতে হলে প্রথমে নির্দিষ্ট ফর্ম-এ (Form-A) পূরণ করতে হবে। এরপর যে জেলায় রাজনৈতিক হিংসার ঘটনাটি ঘটেছিল, সেই জেলার জেলাশাসকের কাছে আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় নথিও দিতে হবে। সেগুলি হল—

• মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র।

• মৃত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্কের প্রমাণ।

• ঘটনার এফআইআর বা অভিযোগপত্র।

• চার্জশিট।

• আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের নথি।

• প্রকল্পের অন্যান্য যোগ্যতার প্রমাণ।

• নির্দিষ্ট ফর্ম-ডি (Form-D) অনুযায়ী হলফনামা।

আবেদন জমা পড়ার পর জেলা স্তরের স্ক্রিনিং কমিটি সব কিছু খতিয়ে দেখবে। আবেদন পাওয়ার ৯০ দিনের মধ্যে এই কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর কমিটির সুপারিশ পাঠানো হবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে।

কমিটির সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে কী করবেন?

জেলা স্তরের কমিটির সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট না হলে আপিল করার সুযোগ থাকছে। সিদ্ধান্ত জানানোর ৩০ দিনের মধ্যে ফর্ম-বি (Form-B) পূরণ করে রাজ্য স্তরের কমিটির কাছে আবেদন করতে হবে। তবে কোনও উপযুক্ত কারণ থাকলে ৩০ দিন পেরিয়ে যাওয়ার পরেও আপিল গ্রহণ করতে পারবে রাজ্য স্তরের কমিটি। আপিল জমা পড়ার পর সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে।

কারা থাকবেন এই কমিটিতে?

জেলা স্তরের স্ক্রিনিং কমিটির প্রধান থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। এছাড়াও থাকবেন জেলার পুলিশ সুপার। কলকাতার ক্ষেত্রে পুলিশ সুপারের বদলে থাকবেন ডেপুটি কমিশনার অফ পুলিশ। পাশাপাশি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের মনোনীত একজন প্রসিকিউশন অফিসারও কমিটিতে থাকবেন।

অন্যদিকে, রাজ্য স্তরের কমিটির প্রধান থাকবেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বা প্রধান সচিব। এই কমিটিতে আইন দফতর, অর্থ দফতর, রাজ্য পুলিশের ডিজি-আইজিপি এবং কলকাতা পুলিশের কমিশনারের প্রতিনিধিরা থাকবেন।

চাকরি পাওয়ার পরেও মানতে হবে এই নিয়ম

এই প্রকল্পে চাকরি পাওয়ার পরেও একটি বিশেষ দায়িত্ব পালন করতে হবে। প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে চাকরিপ্রাপ্ত ব্যক্তিকে ফর্ম-সি (Form-C) জমা দিতে হবে। সেখানে তাঁকে জানাতে হবে যে মৃত ব্যক্তির পরিবারের বাকি নির্ভরশীল সদস্যদের দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব তিনি নেবেন। এছাড়া চাকরিতে যোগ দেওয়ার পর প্রশিক্ষণ, প্রবেশন, চাকরি স্থায়ী হওয়া, সিনিয়রিটি এবং অন্যান্য নিয়ম গ্রুপ-ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী চলবে।

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক হিংসায় পরিবারের উপার্জনকারী সদস্যকে হারানো পরিবারগুলিকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। তবে আবেদন করলেই চাকরি (Government Job) নিশ্চিত নয়। আবেদনকারীর সমস্ত যোগ্যতা ও নথি যাচাই করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ রাজ্য সরকার আলাদা করে জানাবে। সেই সময় পেরিয়ে গেলে আর নতুন করে আবেদন করা যাবে না।