মাসের প্রথমে কমল সোনার দাম! ধনতেরাসের আগে বাজারে ২২ ও ২৪ ক্যারেটের দর কত?

Published on:

Published on:

Gold Price fell in early november know todays rate

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাসের শুরুতেই সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ ক্রমাগত কমতে থাকছে সোনার দাম (Gold Price)। যার ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্তরা। তার ওপর সামনেই যেহেতু আছে ধনতেরাস। এই সময় অনেকেই সোনা অথবা রুপো কেনার পরিকল্পনা করেন। তবে আপনিও যদি মাসে প্রথমে সোনা অথবা রুপো কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একনজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

নভেম্বরের শুরুতে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

ধনতেরাস এর আগে সোনার দাম যথারীতি কমেছে। এরফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে রইল সপ্তাহ শেষের লেটেস্ট রেট সম্পর্কে বিস্তারিত তথ্য (Gold Price)।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩২১০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩২১০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৯৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৮৯৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৮২৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৮২৫০ টাকা।

Gold Price fell in early november know todays rate

আরও পড়ুন: নবম শ্রেণির পাঠ্যক্রমে বড় বদল, পরিবেশ শিক্ষা বাদ দিল CBSE

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৩৪৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৩৪৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৩৩৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৩৩৫০ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।