বাংলাহান্ট ডেস্ক : আর এক সপ্তাহ পরেই দীপাবলি। মা কালীর আগমনে আলোয় আলোয় আলোকিত হয়ে উঠবে সারা বাংলা। রাজ্যে ক্ষমতা বদলের পর এই প্রথম কালীপুজো (Kalipujo 2026)। দুর্গাপুজোয় মহা সমারোহের মাঝেও চোরবাগানের ঘটনা বিষাদ ঢেলে দিয়েছিল। এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার দীপাবলি নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন।
কালীপুজো (Kalipujo 2026) নিয়ে একগুচ্ছ নির্দেশিকা
সর্বত্র যাতে নির্বিঘ্নে কালীপুজো হয় সে ব্যাপারে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে কালীপুজোর জন্য জনপ্রিয় বারাসত, মধ্যমগ্রামকে এবার টক্কর দিতে চলেছে নিউটাউন। বাংলার সবথেকে বড় দীপাবলির আয়োজন করতে চলেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি।

প্রাক্তন সরকারের আমলে সমস্যা: এর আগে অবশ্য প্রাক্তন সরকারের আমলে পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছিল এই পুজো কমিটিকে। অভিযোগ, ‘সনাতনী’ শব্দেই নাকি আপত্তি ছিল প্রাক্তন সরকারের। কিন্তু ক্ষমতার বদল হতেই এবার ধুমধাম করে দুর্গাপুজো করেছে কমিটি। এবার কালীপুজো নিয়ে বিশেষ উদ্যোগ নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটির।
আরও পড়ুন : ইন্টারনেটের খরচ নেই, শুধু ভয়েস কলিংয়ের জন্যই ধামাকা রিচার্জ প্ল্যান জিওর
কী আয়োজন নিউটাউনে: জানা যাচ্ছে, দীপাবলিতে বিশেষ আয়োজন হতে চলেছে নিউটাউন মেলা প্রাঙ্গণে। কালীপুজোর (Kalipujo 2026) সঙ্গে সঙ্গে আলোর উৎসবেও আলোকিত হয়ে উঠবে প্রাঙ্গণ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৮ ও ৯ নভেম্বর জুড়ে হবে অনুষ্ঠান। শুধুমাত্র দীপাবলিতেই ১ লক্ষ ১১ হাজার ১১১ টি প্রদীপ জ্বালানো হবে ওই প্রাঙ্গণে।
আরও পড়ুন : হাইস্পিড করিডরের সম্প্রসারণ, বাংলার আরও দুই জেলা পাচ্ছে বুলেট ট্রেন?
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ৮ তারিখ ধুমধাম করে পুজোর পর ৯ তারিখ আতশবাজি প্রদর্শনী থাকছে। বাংলার বুকে প্রথম বার এমন কিছু হতে চলেছে বলেও জানান পুজো উদ্যোক্তারা।












