ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব, সোমবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আজকের আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather threat of rain over the next few days

বাংলা হান্ট ডেস্কঃ আজ সোমবার, ২ নভেম্বর রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা যেতে পারে।

South Bengal Weather possibility of a low-pressure area in the Bay of Bengal

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

সোমবার কলকাতার (Kolkata Weather Update) আকাশে মেঘের দেখা মিলতে পারে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রঝড়ের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত থাকতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের পাশাপাশি অস্বস্তিও বজায় থাকবে।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৪৭ বছর বয়স পর্যন্ত করা যাবে সরকারি চাকরির আবেদন!

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গের (North Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অর্থাৎ বলা যায়, ajসোমবার রাজ্যের দক্ষিণ থেকে উত্তর, দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকছে। তাই সোমবার বাইরে বের হলে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন।