মেঘলা আকাশ থেকে বৃষ্টি শুরু! নিম্নচাপের জেরে মঙ্গলবার বড় বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Published on:

Published on:

south bengal weather(179)

বাংলাহান্ট ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘মুরাসু’। মঙ্গলবারই তার ল্যান্ডফলের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এর জেরে মুড বিগড়ে আছে আবহাওয়ার। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার কোনো সম্ভাবনা না থাকলেও হালকা ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

সকাল থেকেই দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। তার আগে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় আংশিক মেঘলা আকাশ কিংবা কোথাও মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত ভিজতেও পারে কিছু জেলা।

বিক্ষিপ্তভাবে ১-২ জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবে না আপাতত। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভিজতে পারে। তালিকায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া।

কলকাতা সহ সমস্ত জেলায় আগামীকাল বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর থেকে অবশ্য শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।

south bengal weather(244)

আরও পড়ুন: কালীপুজোয় কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা! বিকল্প রুট জানিয়ে বিজ্ঞপ্তি পুলিশের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিও মোটের ওপর ভিজবে। আজ উত্তরের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও। বুধবার থেকে আর সেভাবে কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার অবধি শুষ্ক থাকবে আবহাওয়া।