দীপাবলির আগে আরও ৩ শতাংশ কনফার্ম, DA বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Published on:

Published on:

dearness allowance(303)

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই দিওয়ালি। আর তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য এল বড় সুখবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড়সড় ঘোষণা করে দিল সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধি করা হল। সরকারের এই ঘোষণায় যথেষ্টই খুশি সে রাজ্যের কর্মীরা।

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত আরও এক রাজ্যের | Dearness Allowance

ঘটনাস্থল হল তামিলনাড়ু। সে রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার ২০২৬ সালের জুলাই মাস থেকে সরকারি কর্মচারী ও শিক্ষকদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছেন। সরকার তরফে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে কর্মচারীদের ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা, করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, ২০২৬ সালের জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির পর, রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ৬০% থেকে বাড়িয়ে ৬৩% করা হচ্ছে। বর্ধিত ডিএ একই তারিখ থেকে তামিলনাড়ু সরকারের কর্মচারী এবং শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধির ফলে মোট ১৬ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী উপকৃত হতে চলেছেন। আর এর ফলে সরকারি কোষাগার থেকে বছরে ১,৮৫৮ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনন্দের সাথে দীপাবলি উদযাপন করতে এই ডিএ বৃদ্ধি কর্মীদের সাহায্য করবে।

আরও পড়ুন: রাজ্য জুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির! অন্নপূর্ণা যোজনা সহ একগুচ্ছ প্রকল্পে আবেদনের সুযোগ

এদিকে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে বাংলার রাজ্য সরকারও ডিএ বৃদ্ধি করেছে অক্টোবর থেকে। ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যদিও সাম্প্রতিক ডিএ বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বাংলার সরকারি কর্মীরা। দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। সরকারও ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে তাদের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।