বাংলা হান্ট ডেস্কঃ ৩০ অক্টোবর পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সারা দেশের প্রায় ৯.৩২ কোটি যোগ্য কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পৌঁছেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের যেসব কৃষক রয়েছেন, তাঁরা আরও ৩ হাজার টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির (CM Krishak Samman Nidhi) মাধ্যমে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কৃষকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
সম্প্রতি একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই পিএম কিষাণ যোজনার দু’টি কিস্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে মোট ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে রাজ্যের কৃষকদের আরও ৩ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।

শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির মাধ্যমে আরও ৩ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। আগামী ৫ নভেম্বর রাজ্যের সকল পিএম কিষাণ যোজনার প্রাপক এই অতিরিক্ত টাকা পেয়ে যাবেন।“
আরও পড়ুনঃ কালীপুজোয় কলকাতার একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা! বিকল্প রুট জানিয়ে বিজ্ঞপ্তি পুলিশের
মুখ্যমন্ত্রী জানান, হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির ৩ হাজার টাকা প্রকাশ করবেন তিনি। পাশাপাশি রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান কর্মসূচি হবে বলে জানানো হয়েছে।
কৃষকদের উন্নয়নে রাজ্যের উদ্যোগের বিষয়ে জানিয়ে শুভেন্দু বলেন, ইতিমধ্যেই যেসব কৃষক ইলেকট্রিক কানেকশন নিয়েছেন, তাঁদের ইউনিটে ২ টাকা করে ছাড় দেওয়া হয়েছে। এর মাধ্যমে ৪ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। পাশাপাশি আগামী ৫ নভেম্বর আলু চাষিদের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করা হবে।
রাজ্যের পিএম কিষাণ যোজনার প্রাপকদের অতিরিক্ত ৩ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা হয়েছিল। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ২৪ তম কিস্তি আসতেই মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই পদক্ষেপের মাধ্যমে হাজারও কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।












