কালীপুজোয় রাতভর ট্রেন, আলোর উৎসবে মাততে বড় উপহার পূর্ব রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। এবার পালা কালীপুজোর। চলতি সপ্তাহের শেষেই আলোর উৎসব দীপাবলি। আর কালীপুজো মানেই প্রথমে মাথায় আসবে বারাসাত, মধ্যমগ্রাম এবং নৈহাটির নাম। দূরদূরান্ত থেকে এইসব জায়গায় ঠাকুর দেখতে আসেন দর্শনার্থীরা। দুর্গাপুজোর মতোই চলে সারা রাত জেগে ঠাকুর দেখা। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন তার জন্য এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Special Train)।

শিয়ালদহ শাখায় রাতভর চলবে ট্রেন (Special Train)

এই সমস্ত রুটে পুজো স্পেশ্যাল রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর আপ ডাউনে ৬ জোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে বনগাঁ, বারাসত, রানাঘাট, ব্যারাকপুর সহ বিভিন্ন শাখায় আপে ৬ এবং ডাউনে ৬ টি বিশেষ ট্রেন চলবে।

Special Train for kalipujo in sealdah division

আপে কী কী ট্রেন রয়েছে: আপে ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-ডানকুনি রাত ১১টায়, শিয়ালদহ-বারাসত রাত ১২.৫০-এ, রাত ১.৫০-এ বারাসত-বনগাঁ, বারাসত-হাসনাবাদ রাত ১.১০-এ, শিয়ালদহ-রানাঘাট রাত ১২.৪০-এ এবং শিয়ালদহ-ব্যারাকপুর রাত ১২.৩০টায়।

আরও পড়ুন: সিরিয়াল নম্বর ৮, বকেয়া DA মামলার সুপ্রিম শুনানি নিয়ে সরকারি কর্মীদের গুরুত্বপূর্ণ তথ্য কনফেডারেশনের

ডাউনে কী কী ট্রেন রয়েছে: ডাউনে বিশেষ ট্রেনগুলির মধ্যে রয়েছে ডানকুনি-শিয়ালদহ (Special Train) রাত ১১.৫৫-এ, বারাসত-শিয়ালদহ রাত ১.১০-এ, রাত ১১ টায় বনগাঁ-বারাসত, হাসনাবাদ-বারাসত রাত সাড়ে ১১টায়, রানাঘাট-শিয়ালদহ রাত ১১.৪৫-এ, ব্যারাকপুর-শিয়ালদহ রাত ১.২৫-এ।

আরও পড়ুন : ২০ কোটি খরচে নিকাশি নালার পাইপ লাইনের কাজ বেহালায়, পুরভোটের আগেই স্বস্তি

রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ১২ টি ট্রেন গ্যালোপিং হবে না। প্রতিটি স্টেশনে থামবে। এই বিশেষ ট্রেনগুলি চালানোর জন্য নৈহাটি জংশনের ট্রেন চলাচলে কিছুটা বদল আনা হয়েছে। ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২ টো থেকে রাত ১২ টা পর্যন্ত নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন চলবে না। ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাওয়া যাবে।