কলকাতায় তৈরি হবে চিনের মতো চায়না টাউন! একাধিক শহর সাজানোর ঘোষণা অগ্নিমিত্রা পালের

Published on:

Published on:

Agnimitra Paul Announces Major Projects in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গার চেহারা বদলাতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে হকারদের জন্য আলাদা জায়গা তৈরি, বস্তিবাসীদের স্থায়ী ঠিকানা এবং গঙ্গার পাড় সাজানো, একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এই কাজগুলির জন্য কেন্দ্রীয় সংস্থা NBCC-র সঙ্গেও একাধিক চুক্তি হয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে পুরো পরিকল্পনার কথা জানান তিনি।

কী কী পরিকল্পনা ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)?

রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) মোট ৭টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা জানিয়েছেন। সেগুলি হল—

1. পাবলিক টয়লেট তৈরি: গোটা রাজ্যজুড়ে নতুন করে পাবলিক টয়লেট তৈরি করা হবে।

2. ব্যাংককের ধাঁচে হকার জোন: শহরের হকারদের জন্য আলাদা জায়গা তৈরি করা হবে। ব্যাংককের মতো ফুড কোর্ট, ফুড স্ট্রিট এবং টেন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে গাড়ি চলাচল করবে না। পাশাপাশি লন্ডনের মতো টোটোর মধ্যে খাবারের দোকান তৈরির ব্যবস্থাও করা হতে পারে।

Agnimitra Paul announced to make three food street in Kolkata

3. বস্তি এলাকার উন্নয়ন: দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটের মতো বস্তি এলাকার বাসিন্দাদের জন্য স্থায়ী বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

4. গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন: কলকাতা ও হাওড়ায় গঙ্গার পাড়কে মেরিন ড্রাইভের মতো সাজিয়ে তোলা হবে। এটি একটি বড় প্রকল্প।

5. নবদ্বীপ ও মায়াপুরের উন্নয়ন: এই দুই জায়গায় আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরি করা হবে।

আরও পড়ুনঃ বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নথি যাচাই, ১০ হাজার কর্মীকে নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

6. কলেজ স্ট্রিটের সৌন্দর্যায়ন: কলকাতার কলেজ স্ট্রিটকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে।

7. চায়না টাউনের উন্নয়ন: কলকাতার চায়না টাউনকে চিনের আদলে সাজিয়ে তোলা হবে। এই এলাকাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।

কলকাতা থেকে নবদ্বীপ, রাজ্যের একাধিক জায়গায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শহর ও এলাকার পরিকাঠামোয় বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পুরমন্ত্রী (Agnimitra Paul)।